×

পরীক্ষা

শিক্ষা মন্ত্রণালয়

এসএসসি'র প্রশ্নফাঁসের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:২৪ পিএম

এসএসসি'র প্রশ্নফাঁসের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

ছবি: সংগৃহীত

চলতি বছরের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগটি মিথ্যা এবং গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২৬ এপ্রিল) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিউজ পোর্টালে এসএসসি পরীক্ষা ২০২৬ এর বাংলা প্রথম পত্রের (১০১) সব বোর্ডের প্রশ্ন ফাঁস হয়েছে মর্মে একটি সংবাদ ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। 

শিক্ষা মন্ত্রণালয় বলছে, এরই মধ্যে গত ২১ ও ২৩ এপ্রিল বাংলা প্রথম পত্র ও বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। পরীক্ষা শেষ হওয়ার একদিন পর প্রশ্নফাঁস সম্পর্কিত সংবাদটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। এই সংবাদটি একটি গুজব এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এটি প্রচার করা হচ্ছে। এ বিষয়ের সঙ্গে মন্ত্রণালয় বা এর অধীনস্ত দপ্তরের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত নয়।

বিবৃতিতে সতর্ক করে আরো বলা হয়েছে, জনগণ যেন এ ধরনের মিথ্যা সংবাদের বিষয়ে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকেন। একইসঙ্গে কোনো ধরনের অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে প্রশ্ন ফাঁস সংক্রান্ত এ ধরনের অপপ্রচার নজরে এলে শিক্ষা মন্ত্রণালয়কে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুবদলের দুই পক্ষের গোলাগুলি, দুজন গুলিবিদ্ধ

কুমিল্লা যুবদলের দুই পক্ষের গোলাগুলি, দুজন গুলিবিদ্ধ

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, রুমমেটের বিরুদ্ধে অভিযোগ গঠন

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, রুমমেটের বিরুদ্ধে অভিযোগ গঠন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App