লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৫:০৩ পিএম
ছবি : সংগৃহীত
গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তার বাবা কায়সার হামিদ সবার কাছে মেয়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
শনিবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেন কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা। পরে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, কারিনা হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়েছেন। এর ফলে তার লিভারে জটিলতা তৈরি হয়। প্রথমে তাকে আইসিইউতে রাখা হলেও অবস্থার অবনতি হওয়ায় পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
পরিবার সূত্রে জানা গেছে, তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার চেষ্টা চলছে। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসাত্মক কনটেন্ট তৈরির মাধ্যমে পরিচিতি পাওয়া কারিনা অভিনয় করেছেন রেজাউর রহমান পরিচালিত ওয়েব ফিল্ম ৩৬-৩৪-৩৬-এ।
কারিনা কায়সার একটি পরিচিত ক্রীড়া ও শিক্ষাবিদ পরিবারের সদস্য। তার দাদি রানী হামিদ বাংলাদেশের কিংবদন্তি দাবাড়ু এবং মা শাহনাজ সুলতানা কায়সার একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক।
