×

বিনোদন

‘ডন থ্রি’ নিয়ে মুখ খুললেন হৃতিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ পিএম

‘ডন থ্রি’ নিয়ে মুখ খুললেন হৃতিক

ছবি : সংগৃহীত

পরিচালক ফারহান আখতারের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডন’। এই সিরিজের প্রথম দুই কিস্তিতে অভিনয় করেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তৃতীয় কিস্তিতে শাহরুখের জায়গায় রণবীরের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের কথা থাকলেও, তিনি সরে দাঁড়ানোর পর গুজব ছড়ায় এই সিনেমায় হৃতিক রোশনের অভিনয়ের খবর নিয়ে।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এ নিয়ে জবাব দেন ‘কৃষ’খ্যাত এই তারকা। তিনি বলেন, ‘ক্রমাগত এই জল্পনা আগুনের মতো ছড়িয়ে পড়ছে। এবার মনে হয় এর রাশ টানার সময় এসে গিয়েছে। কারণ গুঞ্জন আর এখন গুঞ্জন থাকছে না। এটা রীতিমতো নানা বিতর্কের জন্ম দিচ্ছে, যা দিনের পর দিন সহ্য করাও এবার মুশকিল হয়ে দাঁড়িয়েছে। চারদিকে গুঞ্জন, আমি নাকি ‘ডন থ্রি’ ছবিতে অভিনয় করছি।’

এখন পর্যন্ত এই সিনেমার কোনো প্রস্তাবই পাননি জানিয়ে হৃতিক বলেন, ‘আমি একটা কথাই বলতে চাই, অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের ছেড়ে যাওয়া জুতায় আমি পা গলাচ্ছি না। তার থেকেও বড় কথা আমার কাছে কখনো এই ছবির প্রস্তাবই আসেনি। যা রটছে তার পুরোটাই ভুয়া, ভিত্তিহীন।’ 

পাশাপাশি গণমাধ্যমের কাছে তিনি অনুরোধ জানান, গুজব না ছড়িয়ে তারা যেন সংবাদের সত্য-মিথ্যা যাচাই করে তারপর সংবাদ পরিবেশন করেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App