×

বিনোদন

ফের ঢাকায় আসছেন আতিফ আসলাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৩:৩৩ পিএম

ফের ঢাকায় আসছেন আতিফ আসলাম

আতিফ আসলাম

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। তার গান উপমহাদেশের শ্রোতাদের মন জয় করেছে বহু আগে। উর্দু ভাষার গানের পাশাপাশি আতিফ জনপ্রিয়তা পেয়েছেন বলিউডের হিন্দি গানেও। বাংলাদেশেও তুমুল জনপ্রিয় এই গায়ক।

সেই সুবাদে বেশ কয়েকবারই বাংলাদেশে এসে কনসার্টে গান গেয়েছেন তিনি। সর্বশেষ গেল এপ্রিলে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেছিলেন। আবারও ঢাকায় আসছেন পাকিস্তানের এই গা্য়ক। গাইবেন ঢাকার আর্মি স্টেডিয়ামে।

সবকিছু ঠিক থাকলে শুক্রবার (২৯ নভেম্বর) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন আতিফ। এ কনসার্টের আয়োজন করেছে ট্রিপল টাইম কমিউনিকেশন। তারা তাদের ফেসবুকে আতিফ আসলামের ‘কুচ ইস তারহা’ গানের মিউজিক শেয়ার করে কনসার্টের ঘোষণা দিয়েছে।

ট্রিপল টাইম কমিউনিকেশনের সঙ্গে যোগাযোগ করলে কনসার্টে আতিফ আসলামের গাওয়ার বিষয়টি স্বীকার করলেও বাকি শিল্পীদের নাম জানায়নি। জানা গেছে, ম্যাজিকাল নাইট ২.০ কনসার্টে আতিফের সঙ্গে থাকবেন পাকিস্তানের আরও একজন শিল্পী। বাংলাদেশ থেকেও অংশ নেবেন একাধিক শিল্পী।

প্রসঙ্গত, ২৯ নভেম্বর বিকেল ৫টা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্ট। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। তবে কবে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে, তা জানায়নি আয়োজকেরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুপুরের মধ্যেই সিলেটে কালবৈশাখীর পূর্বাভাস

দুপুরের মধ্যেই সিলেটে কালবৈশাখীর পূর্বাভাস

ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত

ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত

ঢাকাসহ ৫ বিভাগে তীব্র গরমের আভাস

ঢাকাসহ ৫ বিভাগে তীব্র গরমের আভাস

জাতীয় চলচ্চিত্র দিবস আজ

জাতীয় চলচ্চিত্র দিবস আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App