×

অর্থনীতি

হাওরাঞ্চলের ৬ জেলায় ধান-চাল সংগ্রহ শুরু আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৯:২৫ এএম

হাওরাঞ্চলের ৬ জেলায় ধান-চাল সংগ্রহ শুরু আজ

সংগৃহীত ছবি

আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর এলাকার কৃষকদের সহায়তায় ধান-চাল সংগ্রহের সময় এগিয়ে এনেছে সরকার। পূর্বনির্ধারিত ১৫ মের পরিবর্তে আজ রোববার (৩ মে) থেকেই হাওর অঞ্চলে ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে।

গত শুক্রবার (১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম।

এতে বলা হয়, সরকার আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের ৬ জেলা-নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের কৃষকদের বোরো ধান ও চাল সংরক্ষণ এবং বিক্রিতে সহায়তা দেয়ার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে, চাল সংগ্রহের পূর্ব নির্ধারিত তারিখ ১৫ মে থেকে এগিয়ে এনে ৩ মে থেকে হাওর অঞ্চলের কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে।

অন্যদিকে, দেশের অন্যান্য জেলার কৃষকদের কাছ থেকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে।

আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ১ লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে।

প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি আতপ চালের সংগ্রহ মূল্য ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ধান-চালের পাশাপাশি ৩৬ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন গমও কেনা হবে। এ সংগ্রহ অভিযান ৩১ আগস্ট পর্যন্ত চলবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে প্রধানমন্ত্রীর সফর ঘিরে ছিনতাই চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

সিলেটে প্রধানমন্ত্রীর সফর ঘিরে ছিনতাই চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

পর্তুগিজ লিগ চ্যাম্পিয়ন এফসি পোর্তো

পর্তুগিজ লিগ চ্যাম্পিয়ন এফসি পোর্তো

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার নিয়ে যা বলল জার্মানি

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার নিয়ে যা বলল জার্মানি

মৌমাছির কামড়ে ১০ শিক্ষার্থী আহত, বাঁচার জন্য পুকুরে ঝাঁপ

মৌমাছির কামড়ে ১০ শিক্ষার্থী আহত, বাঁচার জন্য পুকুরে ঝাঁপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App