×

অর্থনীতি

মাতারবাড়ী পোর্ট অ্যাক্সেস রোড: পরিবেশবান্ধব দৃষ্টান্ত গড়ছে ম্যাক্স

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৮:২৪ পিএম

মাতারবাড়ী পোর্ট অ্যাক্সেস রোড: পরিবেশবান্ধব দৃষ্টান্ত গড়ছে ম্যাক্স

ফাইল ছবি

বঙ্গোপসাগরের কোল ঘেঁষে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে গড়ে উঠছে আগামীর এক সম্ভাবনাময় বাংলাদেশ, যেখানে উন্নয়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক কার্যক্রমের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। এক সময়ের বিচ্ছিন্ন এই দ্বীপ এখন গভীর সমুদ্র বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উপকেন্দ্রে রূপ নিয়েছে।

এসব বৃহৎ প্রকল্পের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছে অবকাঠামোগত উন্নয়ন, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘মাতারবাড়ী পোর্ট এক্সেস রোড’ নির্মাণ। এই গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বন্দরের কার্যক্রমে গতি আসবে, সহজ হবে পণ্য পরিবহন, বাড়বে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ। প্রকল্পটির নির্মাণ কাজ পরিচালনা করছে জাপানি প্রতিষ্ঠান টোকিউ কন্সট্র্যাকশন লিমিটেড এবং বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, যারা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পরিবেশ সুরক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ এগিয়ে নিচ্ছে।

ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার

মাতারবাড়ী পোর্ট এক্সেস রোড কেবল একটি সড়ক নয়, এটি স্থানীয় ও জাতীয় অর্থনীতির লাইফলাইন। এই সংযোগ সড়কটি চালু হলে বন্দরের পণ্য পরিবহন সহজতর হবে, যাতায়াতের সময় কমবে এবং স্থানীয় জনগণের জন্য নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আধুনিক যাতায়াত ব্যবস্থা সাধারণ মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করার পাশাপাশি কৃষি ও মৎস্যসম্পদের বাজারজাতকরণে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে।

ম্যাক্স এই প্রকল্পে জাপানি অংশীদারদের সাথে সমন্বয়ের মাধ্যমে আন্তর্জাতিক নির্মাণ স্ট্যান্ডার্ড এবং আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করছে। কেবল অবকাঠামো নির্মাণ নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা করে একটি দীর্ঘমেয়াদি টেকসই জাতীয় সম্পদ গড়ে তোলাই এই প্রকল্পে ম্যাক্সের মূল অঙ্গীকার।

ছবি: সংগৃহীত

সৌরশক্তির বৃহৎ প্রয়োগ, বাংলাদেশে প্রথম

অবকাঠামো উন্নয়ন মানেই সাধারণত পরিবেশের সাথে কিছু না কিছু আপোষ করা- এই ধারণাকে ভুল প্রমাণ করে ম্যাক্স প্রচলিত নির্মাণ ব্যবস্থার বাইরে গিয়ে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের এক অনন্য নজির স্থাপন করতে চলেছে। বাংলাদেশের ইতিহাসে যেকোনো বড় অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে এমন উদাহরণ এই প্রথম।

ম্যাক্স এই প্রকল্পে পুরোপুরি সৌরশক্তির (Solar Power) ব্যবহার নিশ্চিত করবে। অবকাঠামো প্রকল্পের বিশাল লোড সামলাতে সাধারণত গ্রিড বিদ্যুৎ বা ডিজেলচালিত জেনারেটরের ওপর নির্ভর করা হয়। এই প্রকল্পের আবাসন, স্ট্যাকইয়ার্ড এবং নির্মাণ সাইটের বিভিন্ন কাজে দৈনন্দিন বিদ্যুৎ চাহিদা প্রায় ৪১৫ কিলোওয়াট-ঘণ্টা। এই বিশাল চাহিদা মেটাতে ম্যাক্স প্রায় ৪২ একর এলাকা জুড়ে একটি বৃহৎ সৌরবিদ্যুৎ স্থাপনা বাস্তবায়ন করার পরিকল্পনা করছে।

এটি ব্যাচিং প্ল্যান্ট ব্যতীত সাইটের অন্যান্য লোড টানা ১০ ঘণ্টা পর্যন্ত সচল রাখতে সক্ষম হবে। প্রকল্প এলাকার ভেতরের সমস্ত স্ট্রিটলাইট এবং ফ্লাডলাইট সৌরশক্তিতে পরিচালিত হবে। এর ফলে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা হিসেবে সাধারণ যে ৫০০ কেভিএ ডিজেল জেনারেটর সেটের প্রয়োজন হতো, তা আর প্রয়োজন পড়বে না।

আধুনিক নির্মাণে পরিবেশ-বান্ধব উদ্ভাবন

পরিবেশ সুরক্ষায় ম্যাক্সের আরেকটি যুগান্তকারী পদক্ষেপ হলো এই প্রকল্পে প্রথাগত লাল ইটের পরিবর্তে অটোক্লেভড এয়ারেটেড কংক্রিট ব্লক ও প্যানেলের ব্যবহার। প্রকল্পের সাইট অফিস, শ্রমিক আবাসন এবং অন্যান্য স্থায়ী-অস্থায়ী ভবন নির্মাণে ম্যাক্সক্রিট লিমিটেড (ম্যাক্সের একটি সহযোগী প্রতিষ্ঠান) উৎপাদিত এই আধুনিক উপকরণ ব্যবহার করা হচ্ছে।

গ্রিন লজিস্টিকস

ম্যাক্স এই ধারণাকে আমূল বদলে দিয়ে মাতারবাড়ী প্রকল্পে ‘গ্রিন লজিস্টিকস’ বা পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা প্রবর্তন করার পরিকল্পনা করেছে। প্রকল্পের অভ্যন্তরীণ তদারকি এবং লজিস্টিকস সাপোর্টের জন্য ম্যাক্স বৈদ্যুতিক যানবাহন যুক্ত করবে।

বৈদ্যুতিক যানবাহন চলাচলের সময় কোনো প্রকার ক্ষতিকারক ধোঁয়া বা কার্বন-ডাই-অক্সাইড নির্গত করে না। প্রচলিত ইঞ্জিনের তুলনায় বৈদ্যুতিক মোটর প্রায় নিঃশব্দে কাজ করে। ৪০ মাস মেয়াদি এই প্রকল্পে ইভি ব্যবহারের ফলে কয়েক হাজার লিটার ডিজেল সাশ্রয় হবে।

এনভায়রনমেন্টাল চ্যাম্পিয়ন

ম্যাক্স বিশ্বাস করে যে, যেকোনো অবকাঠামো সম্পর্কিত প্রকল্প হতে হবে টেকসই এবং প্রকৃতির প্রতি সংবেদনশীল। মাতারবাড়ীতে ম্যাক্স যে সৌর মডেলটি দাঁড় করানোর পরিকল্পনা করছে, তা বাংলাদেশের বড় বড় কনস্ট্রাকশন কোম্পানিগুলোর জন্য একটি অনুপ্রেরণা হতে পারে। মাতারবাড়ী পোর্ট এক্সেস রোড প্রকল্প কেবল বালি-সিমেন্ট-কংক্রিটের কাঠামো নয়, এটি বাংলাদেশের সবুজ ও সমৃদ্ধ ভবিষ্যতের একটি জীবন্ত উদাহরণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শ্রমিকদের অধিকারের দাবিতে পৃথক কর্মসূচিতে বিএনপি-জামায়াত

শ্রমিকদের অধিকারের দাবিতে পৃথক কর্মসূচিতে বিএনপি-জামায়াত

হজযাত্রী সেজে হাজি ক্যাম্প থেকে সৌদি রিয়াল চুরি, গ্রেপ্তার ১

হজযাত্রী সেজে হাজি ক্যাম্প থেকে সৌদি রিয়াল চুরি, গ্রেপ্তার ১

দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশি গ্রেপ্তার

দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশি গ্রেপ্তার

সারজিস আলমের বাসায় জামায়াত আমির

সারজিস আলমের বাসায় জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App