×

অর্থনীতি

বিপিসি

‘তেলের আরও দুটি চালান আসছে এপ্রিলের প্রথম সপ্তাহে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পিএম

‘তেলের আরও দুটি চালান আসছে এপ্রিলের প্রথম সপ্তাহে’

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশে জ্বালানি খাতে চাপ তৈরি হলেও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার জ্বালানি তেল আমদানি করছে, তারই ধারবাহিকতায় এপ্রিলের প্রথম সপ্তাহে আসছে আরও দুটি জাহাজ।

বুধবার (১ এপ্রিল) সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়ার পাশাপাশি ইতোমধ্যে মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে একটি জাহাজ আসার কথা বলা হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে আসা ‘পিভিটি সোলানা’ নামের পানামার পতাকাবাহী জাহাজটি ডলফিন জেটি-৫ এ নোঙর করেছে।

বিপিসির তথ্যে বলা হয়েছে, দেশে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে সংস্থাটি বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে জি-টু-জি মেয়াদি চুক্তি এবং আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ার পেটকো ট্রেডিং লাবুয়ান কোম্পানি এ চালানটি সরবরাহ করেছে।

বুধবার দুপুর থেকে জাহাজ থেকে ডিজেল খালাস বা পাম্পিং কার্যক্রম শুরুর কথা বলা হয়েছে। 

এপ্রিলের প্রথম সপ্তাহে আরও দুই চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

একটি জাহাজ সিঙ্গাপুর থেকে ৩০ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে আসবে। ‘ইউয়ান জিং হে’ নামের ওই জাহাজটির পাশাপাশি ২৫ হাজার মেট্রিক টন অকটেন নিয়ে ‘সেন্ট্রাল স্টার’ নামের আরেকটি জাহাজও বন্দরে পৌঁছবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত আগের ভাড়াই বহাল

পরিবহন মালিক সমিতি সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত আগের ভাড়াই বহাল

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও যুবদল সমর্থকদের সংঘর্ষে আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও যুবদল সমর্থকদের সংঘর্ষে আহত ১০

হরমুজে বাংলাদেশি জাহাজের  নিরাপদ চলাচলের আশ্বাস দিলো ইরান

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিলো ইরান

পুরোনো প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব ও দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি

পুরোনো প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব ও দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App