×

অর্থনীতি

যমুনা সেতুতে ১ দিনে টোল আয় ৩ কোটি ৩১ লাখ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৩:৩৩ পিএম

যমুনা সেতুতে ১ দিনে টোল আয় ৩ কোটি ৩১ লাখ

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়ার পর মানুষ কর্মস্থলে ফিরে আসায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে মোট ৪২ হাজার ৩৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আয় হয়েছে ৩ কোটি ৩১ লাখ ১৫ হাজার ৫০ টাকা।

এ তথ্য জানিয়েছে যমুনা সেতু কর্তৃপক্ষ। তাদের তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৩৬টি যানবাহনের টোল আয় হয়েছে ১ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে ঢাকাগামী ২৪ হাজার ৩৩৮টি যানবাহনের টোল হয়েছে ১ কোটি ৭০ লাখ ৯০ হাজার ৬০০ টাকা।

গত তিন দিনে যমুনা সেতুর মাধ্যমে মোট ১ লাখ ২৫ হাজার ৭৬২টি যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে টোল আয় হয়েছে ৯ কোটি ৭১ লাখ ৪৯ হাজার ৬০০ টাকা।

আরো পড়ুন : বাংলাদেশ থেকে ১০ বছরে ৬৮৩০ কোটি ডলার পাচার

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদের ছুটি শেষ হওয়ায় গত মঙ্গলবার থেকে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। সেতুর দুই পাশের ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। দুই পাশেই দুটি করে বুথে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। আমরা সার্বক্ষণিক টোল বুথ চালু রাখার চেষ্টা করছি।

তিনি বলেন, জনসাধারণের সুবিধার্থে এবং যানজট কমাতে টোল বুথের কার্যক্রম অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতির বক্তব্যে উদ্বেগ জানিয়েছে জামায়াত

পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতির বক্তব্যে উদ্বেগ জানিয়েছে জামায়াত

গোমতী রক্ষায় সেনাবাহিনী-প্রশাসনের যৌথ অভিযান

গোমতী রক্ষায় সেনাবাহিনী-প্রশাসনের যৌথ অভিযান

সংসদে ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামালের অভিষেক

সংসদে ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামালের অভিষেক

সৌদিতে মার্কিন বিশেষ ধ্বংস করল ইরান

সৌদিতে মার্কিন বিশেষ ধ্বংস করল ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App