×

অর্থনীতি

১১ জুন সংসদে আসছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১০:১১ এএম

১১ জুন সংসদে আসছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট আগামী জুনের ১১ তারিখ বিকেল ৩টায় জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। একই দিনে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী তার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাজেট পেশ করবেন।

অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, 'সাধারণত জুনের প্রথম সপ্তাহে বাজেট উপস্থাপনের প্রচলন থাকলেও এবার কোরবানির ঈদের ছুটি থাকায় সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সে কারণে দ্বিতীয় সপ্তাহের শেষ কর্মদিবসকে বাজেট ঘোষণার জন্য নির্ধারণ করা হয়েছে।'

এখনো বাজেটের মোট আকার চূড়ান্ত হয়নি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রাক-বাজেট আলোচনা শুরু হয়েছে এবং বিভিন্ন খাতের অংশীজনদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের মাধ্যমে বাজেট প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সব স্টেকহোল্ডারের মতামত বিবেচনায় নিয়ে বাজেটের চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হবে এবং নির্ধারিত সময়েই তা সংসদে উপস্থাপন করা হবে।

প্রসঙ্গত, গত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সংসদ কার্যকর না থাকায় বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে উপস্থাপন করা হয়েছিল। সেই বাজেটের আকার ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশের নতুন কমিটি

সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশের নতুন কমিটি

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নতুন নিয়ম

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নতুন নিয়ম

সৌদি আরব পৌঁছেছেন ৩৬ হাজার ৯৯৬ হজযাত্রী

সৌদি আরব পৌঁছেছেন ৩৬ হাজার ৯৯৬ হজযাত্রী

স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App