×

জাতীয়

বেনাপোল স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১১:২২ এএম

বেনাপোল স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে বেনাপোল ও পেট্রাপোল স্থলবন্দরের মধ্যবর্তী বাণিজ্যিক কার্যক্রম টানা তিন দিনের জন্য স্থগিত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এ পথে সকল পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

পূর্ব ঘোষণা না থাকায় গতকাল সারাদিন প্রায় ৪শ' পাসপোর্ট যাত্রী ভারতে ঢুকতে না পেরে বেনাপোল ইমিগ্রেশন থেকে ফিরে গেছেন। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন থেকে বেনাপোল ইমিগ্রেশনকে জানানো হয়, শুধুমাত্র জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন। একই সাথে বাংলাদেশে অবস্থানরত ভারতের পশ্চিবঙ্গের ভোটাররা ভারতে প্রবেশ করতে পারবেন। পাশাপাশি অতি পচনশীল পণ্য আমদানি-রপ্তানি চলমান থাকবে।

সোমবার(২৭ এপ্রিল) বন্ধের প্রথমদিন পচনশীল মাছ ও ফলের ১৫ ট্রাক আমদানি হয়েছে এবং বাংলাদেশ থেকে ৬ ট্রাক মাছ রপ্তানি হয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন উপলক্ষে রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পর্যন্ত ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোলের স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণে টানা তিন দিন এ পথে শুধুমাত্র পঁচনশীল পণ্য ছাড়া অন্যকোন পণ্য আমদানি-রপ্তানি হবে না। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোস্ট গার্ডে ১০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা সরকারের

স্বরাষ্ট্রমন্ত্রী কোস্ট গার্ডে ১০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা সরকারের

আদালতে নেওয়ার পথে দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

আদালতে নেওয়ার পথে দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছে ১৪ লাখের বেশি মানুষ

সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছে ১৪ লাখের বেশি মানুষ

বিপর্যয়ের মুখে শিল্পোৎপাদন

জ্বালানি-বিদ্যুৎ সংকট বিপর্যয়ের মুখে শিল্পোৎপাদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App