×

নাটক

সমাপ্তির পথে ‘এটা আমাদেরই গল্প’, শেষ পর্ব কবে?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১০:৪৮ এএম

সমাপ্তির পথে ‘এটা আমাদেরই গল্প’, শেষ পর্ব কবে?

ছবি: সংগৃহীত

সমাপ্তির পথে হাটছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। রেকর্ড সৃষ্টিকারী পারিবারিক সিরিজ ‘এটা আমাদেরই গল্প’র যাত্রা শেষ হচ্ছে ৫২তম পর্বে।

আগামী ৮ মে বিকেল ৩টায় ইউটিউবের সিনেমাওয়ালা চ্যানেলে প্রচারিত হবে সিরিজটির শেষ পর্ব। তবে রেকর্ড সৃষ্টিকারী পারিবারিক সিরিজটির শেষ পর্বে দর্শকদের জন্য রয়েছে বিশেষ চমক।  

প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাধারণত সিরিজটির প্রতিটি পর্বের দৈর্ঘ্য ছিল ২৫ থেকে ২৮ মিনিট। তবে মেগা এপিসোডটির দৈর্ঘ্য থাকছে ৯২ মিনিট। ।

সিরিজটির প্রচার সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। আগে প্রতি সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার ইউটিউবে নতুন পর্ব প্রকাশিত হতো। তবে শেষ সপ্তাহে নির্ধারিত ৫১তম পর্ব ৬ মে প্রকাশের কথা থাকলেও তা একদিন পিছিয়ে ৭ মে প্রচারিত হবে। এরপর ৫২তম ও শেষ পর্ব ৮ মে প্রকাশ করা হবে। অর্থাৎ, শেষ দুটি পর্ব যথাক্রমে ৭ ও ৮ মে ইউটিউবে মুক্তি পাবে।

শেষ পর্ব দীর্ঘ করার বিষয়ে সিরিজটির রচয়িতা ও পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, “দর্শকদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই বিশেষ আয়োজন। তার মতে, ‘এটা আমাদেরই গল্প’ তার স্বপ্নের একটি কাজ, যা দর্শকপ্রিয়তার মধ্য দিয়ে সফলভাবে শেষ করতে পারছেন।”

২০২৫ সালের ৫ নভেম্বর থেকে সপ্তাহে দুই দিন চ্যানেল আইতে প্রচারিত হচ্ছে সিরিজটি। পাশাপাশি ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে নিয়মিতভাবে মুক্তি পেয়েছে প্রতিটি পর্ব।

পাকিস্তানি সিরিয়াল ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের পারিবারিক প্রেক্ষাপটে সিরিজটি নির্মাণ করা হয়েছে। এতে মূল চরিত্রে রয়েছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, কেয়া পায়েল ও সুনেরাহ বিনতে কামাল।

সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত এই সিরিজে আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, মুকিত জাকারিয়া, ডিকন নূর, ইসরাত অতিথি ও অদিতি জামান স্নেহা। চিত্রগ্রহণে ছিলেন আদিত্য মনির। টাইটেল গান গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান, যার কথা লিখেছেন মাহমুদ মানজুর এবং সংগীতায়োজন করেছেন আরফিন রুমি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে প্রধানমন্ত্রীর সফর ঘিরে ছিনতাই চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

সিলেটে প্রধানমন্ত্রীর সফর ঘিরে ছিনতাই চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

পর্তুগিজ লিগ চ্যাম্পিয়ন এফসি পোর্তো

পর্তুগিজ লিগ চ্যাম্পিয়ন এফসি পোর্তো

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার নিয়ে যা বলল জার্মানি

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার নিয়ে যা বলল জার্মানি

মৌমাছির কামড়ে ১০ শিক্ষার্থী আহত, বাঁচার জন্য পুকুরে ঝাঁপ

মৌমাছির কামড়ে ১০ শিক্ষার্থী আহত, বাঁচার জন্য পুকুরে ঝাঁপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App