×

নাটক

ঈদে নাটক ও ওয়েব ফিল্মে ব্যস্ত তারিক আনাম খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০২:১০ পিএম

ঈদে নাটক ও ওয়েব ফিল্মে ব্যস্ত তারিক আনাম খান

ছবি: সংগৃহীত

অভিনেতা ও নির্মাতা তারিক আনাম খান এবার ঈদ উপলক্ষে নাটক ও ওয়েব ফিল্ম দুই মাধ্যমেই হাজির হচ্ছেন দর্শকের সামনে। বাংলাদেশের জনপ্রিয় নাট্যদল নাট্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা এই গুণী শিল্পীকে ১৯ মার্চ থেকে হৈচৈ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘একসাথে আলাদা’তে দেখা যাবে।

রেজাউর রহমান পরিচালিত এই ওয়েব ফিল্মে তিনি একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকার, ইয়াশ রোহান ও পারসা ইভানা।

এছাড়াও ঈদ উপলক্ষে তিনটি নাটকেও অভিনয় করেছেন তারিক আনাম খান। নাটকগুলো হলো- শহীদ উন নবীর ‘ভূত শ্বশুর’, আশিকুর রহমানের ‘লিলিথ’ এবং তাইফুর জাহান আশিকের ‘গুলনাহার’।

তারিক আনাম খান জানান, তিনটি নাটকের গল্পই ভিন্নধর্মী ও আকর্ষণীয়। নির্মাতারাও আন্তরিকতার সঙ্গে কাজগুলো সম্পন্ন করেছেন। ওয়েব ফিল্ম ‘একসাথে আলাদা’ প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি সম্পর্কভিত্তিক গল্প, যেখানে একসঙ্গে থেকেও দূরত্ব থাকা বা আলাদা থেকেও কাছাকাছি থাকার বিষয়টি তুলে ধরা হয়েছে। দর্শকদের ভালো লাগবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কক্সবাজার–কুয়াকাটা সৈকত উন্নয়নে মালদ্বীপের সঙ্গে সমঝোতার উদ্যোগ

কক্সবাজার–কুয়াকাটা সৈকত উন্নয়নে মালদ্বীপের সঙ্গে সমঝোতার উদ্যোগ

শেনজেন ভিসাপ্রাপ্তদের জন্য জরুরি নির্দেশনা জারি

শেনজেন ভিসাপ্রাপ্তদের জন্য জরুরি নির্দেশনা জারি

আপিলে ঝুলে আছে রায়, বিচারের অপেক্ষায় স্বজনেরা

সাত খুনের এক যুগ আপিলে ঝুলে আছে রায়, বিচারের অপেক্ষায় স্বজনেরা

‘যুক্তরাষ্ট্রের বিভিন্ন দাবিই শান্তি আলোচনা ব্যর্থতার জন্য দায়ী’

রাশিয়ায় আরাঘচি ‘যুক্তরাষ্ট্রের বিভিন্ন দাবিই শান্তি আলোচনা ব্যর্থতার জন্য দায়ী’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App