×

রোগব্যাধি

হামের টিকা দেওয়া শুরু হবে যেদিন থেকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০২:৫৭ পিএম

হামের টিকা দেওয়া শুরু হবে যেদিন থেকে

ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে হামের টিকা সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হামের সংক্রমণ হঠাৎ বৃদ্ধি পেয়েছে, তবে সরকার তাৎক্ষণিকভাবে কার্যকর ব্যবস্থা নিয়েছে।

সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীসহ বিভিন্ন স্থানে শিশুদের জন্য আলাদা ওয়ার্ড, আইসোলেশন সুবিধা এবং ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। মহাখালীতে একটি শিশুর মৃত্যুর পর বন্ধ থাকা আইসিইউ মাত্র ১৮ ঘণ্টার মধ্যে পুনরায় চালু করা হয়েছে। মানিকগঞ্জ ও রাজশাহীতে নতুন ভেন্টিলেটর পাঠানো হয়েছে এবং আরো ২০টি ভেন্টিলেটর সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো পড়ুন : বিশ্বজুড়ে হামের ভয়াবহ সংক্রমণ, নেপথ্যে যে কারণ

স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, গত এক দশকে নিয়মিত টিকাদান কার্যক্রম থাকলেও ২০১৮ সালের পর বড় কোনো হামের টিকা ক্যাম্পেইন হয়নি। তাই যেসব শিশু টিকার আওতায় আসেনি বা পরে জন্ম নিয়েছে তাদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। যারা টিকা পায়নি, তাদের মধ্যে হামের প্রকোপ বেশি।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সরকার ইতোমধ্যেই টিকা ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং ৬০৪ কোটি টাকা আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফকে পরিশোধ করা হয়েছে। আশা করা যাচ্ছে, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে টিকা সরবরাহ শুরু হবে। স্বাস্থ্যমন্ত্রী জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানান, পারচেস কমিটির অনুমোদন পেলে টিকা অর্ডার দেওয়া হবে এবং দ্রুত দেশে পৌঁছে যাবে। টিকা আসার সঙ্গে সঙ্গে দেশব্যাপী টিকাদান কার্যক্রম জোরদার করা হবে। টিকা কমিটি ৬ মাস থেকে ৫ বছরের শিশুদের অগ্রাধিকার দিয়ে বিশেষ টিকাদান কর্মসূচি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 দ্বিতীয় দফায় আইভীর জামিন নামঞ্জুর

দ্বিতীয় দফায় আইভীর জামিন নামঞ্জুর

এবার রাষ্ট্রদ্রোহের মামলায় শ্যোন অ্যারেস্ট শওকত মাহমুদ

এবার রাষ্ট্রদ্রোহের মামলায় শ্যোন অ্যারেস্ট শওকত মাহমুদ

আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অধ্যাপক দিলারা হাফিজের জানাজা সম্পন্ন

অধ্যাপক দিলারা হাফিজের জানাজা সম্পন্ন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App