×

ঢালিউড

ঈদে ছাড়পত্র পেলো ৬ সিনেমা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১২:৩৬ পিএম

ঈদে ছাড়পত্র পেলো ৬ সিনেমা

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা ছয়টি বাংলা সিনেমা একসঙ্গে সেন্সর সার্টিফিকেশন সনদ পেয়েছে। এর ফলে প্রেক্ষাগৃহে মুক্তির পথে আর কোনো বাধা থাকছে না এসব ছবির জন্য।

সোমবার (১৬ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীন।।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বোর্ডে প্রদর্শনের পর প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সিনেমাগুলোকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ফলে নির্মাতারা এখন চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ঈদে মুক্তির পরিকল্পনা করতে পারবেন।

সেন্সর পাওয়া ছবির তালিকায় রয়েছে  শাকিব খানের ‘প্রিন্স’সহ ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’, ‘রাক্ষস ও’ পিনিক’।

বর্তমান সময়ে দেশের চলচ্চিত্র শিল্পে নতুন গল্প ও ভিন্নধর্মী নির্মাণের প্রবণতা দেখা যাচ্ছে। সেন্সর পাওয়া এসব সিনেমাও ভিন্ন ভিন্ন ধারা ও গল্প নিয়ে নির্মিত হওয়ায় দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

প্রিন্সক-সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। একই সিনেমায় ফারিণ ও জ্যোতির্ময়ীসহ আরও অনেকে অভিনয় করেছেন।

বনলতা এক্সপ্রেস-পরিচালনা করেছেন তানিম নূর। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ এবং সাবিলা নূর।

প্রেশার কুকার-পরিচালনা করেছেন রায়হান রাফী । এতে অভিনয় করেছেন বুবলী, তুষি, স্নিগ্ধা ও মারিয়া শান্ত।

দম- পরিচালনা করেছেন রেদওয়ান রনি। সিনেমাটি ‘ইউ’ (U) গ্রেড সার্টিফিকেট পেয়েছে, অর্থাৎ সব বয়সী দর্শক এটি দেখতে পারবেন।

রাক্ষস পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও সুস্মিতাসহ অনেকে।

অন্যদিকে, পিনিক সিনেমার ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি টিজার সম্প্রতি প্রকাশ পেয়েছে। নির্মাতা জাহিদ জুয়েল জানিয়েছেন, আসন্ন ঈদেই সিনেমাটি মুক্তি পাবে। জাজ মাল্টিমিডিয়া পরিবেশিত এ সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলী।

সব মিলিয়ে, ঈদ উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা এসব সিনেমা এখন দর্শকদের সামনে আসতে প্রস্তুত, যা দেশের চলচ্চিত্র অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App