×

ঢালিউড

ট্রেনের গন্তব্য কোথায়?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১১:৫৬ এএম

ট্রেনের গন্তব্য কোথায়?

ছবি: সংগৃহীত

রাতের পথে ছুটছে এক্সপ্রেস, যাত্রীদের অগণিত মজার গল্প নিয়ে আসন্য ঈদুল ফিতরে আসছে তামিম নূরের পরিচালিত 'বনলতা এক্সপ্রেস'। জনপ্রিয় ও প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের 'কিছুক্ষণ' উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। যেখানে অভিনয় করেছেন গুণী সব অভিনেতা-অভীনেত্রীরা। আর এ নিয়েই দর্শক মনে তৈরি হয়েছিলো সিনেমাটি দেখার উৎসাহ এবং উত্তেজনা। কিন্তু দর্শক ও ভক্তদের  অপেক্ষার পালা শেষ করে হইচই বাংলাদেশের ভেরিফাইড ফেইসবুক পেইজে প্রকাশিত হয়েছে সিনেমাটির প্রথম লুক।

বুধবার রাত (৪ মার্চ) হইচই বাংলাদেশের ভেরিফাইড ফেইসবুক পেইজে প্রকাশিত হয়েছ্যা

টিজারটি প্রকাশিত হওয়ার পর থেকেই দর্শক ও ভক্ত মনে জন্ম নিয়েছে নতুন উত্তেজনা। কারণ টিজারটিতে দেখা যাচ্ছে, একটা ট্রেনে বেশ কয়েকজন উঠেছে , তারা যাচ্ছে কোথাও একটা। একেক জনের চরিত্র একেক রকম, যেমন সাবিলা 'চিত্রা' চরিত্রে দেখে মনে হচ্ছে খুবই ভদ্র ও শান্ত স্বভাবের একটি মেয়ে , সে ট্রেনে একাই কোথাও একটা যাচ্ছে !

আরো পড়ুন: জীবনে সবসময়ই প্রেম থাকে, স্লট ফাঁকা রাখি না

অন্যদিকে 'ডাক্তার হাশেম' চরিত্রে দেখা যাচ্ছে শরিফুল রাজকে। টিজারে দেখে বুঝা যাচ্ছে মায়ের বাধ্য শান্ত ছেলে। সেও তার মায়ের সাথে বণলতা এক্সপ্রেসে করে কোথাও যাচ্ছে। মন্ত্রীও মন্ত্রীর বউয়ের চরিত্রে অভিনয় করছেন আমাদের গুণী অভিনেতা ও অভিনেত্রী চঞ্চল চৌধুরি ও আজমেরী হক বাঁধন। এছাড়াও বিভিন্ন মজার মজার চরিত্রে দেখা গেছে মোশাররফ করিম, জাকিয়া বারি মম, ফারুক আহমেদ ও ইন্তেখাব দিনার আরো অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App