×

বরিশাল

তালাকের পর দুধ দিয়ে গোসল, ভিডিও ভাইরাল

Icon

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২২ পিএম

তালাকের পর দুধ দিয়ে গোসল, ভিডিও ভাইরাল

ছবি : সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় তালাকের পর দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর রহমতপুর গ্রামের বাসিন্দা পরিমল দাস (৪৯), পিতা নিকুঞ্জ চন্দ্র দাস, ২০০৯ সালে বাখেরগঞ্জ উপজেলার ভরপাশা বারইপাড়া গ্রামের সুশান্ত বিশ্বাসের ছেলে দীপা বিশ্বাসের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে প্রনাপ দাস (১৫) ও এক মেয়ে রয়েছে।

দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল বলে জানা গেছে। একাধিকবার গ্রাম্য সালিশ ও পারিবারিক বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি। সর্বশেষ গত ২৭ এপ্রিল সোমবার বিকেল ৫টার দিকে তালাকনামায় স্বাক্ষরের মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।

অভিযোগ রয়েছে, তালাকের পরপরই পরিমল দাস দুধ দিয়ে গোসল করেন। এ ঘটনার ভিডিও ধারণ করা হয় এবং ২৯ এপ্রিল তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় কৌতূহলী মানুষের ভিড় দেখা যায়। ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা চলছে।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, বর্তমানে তাদের সন্তানরা মায়ের সঙ্গেই অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ রাইস

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ রাইস

বিদেশি কোম্পানির বিরুদ্ধে ‘বিতর্কিত নথি’ ব্যবহারের অভিযোগ, তদন্তে সিআইডি

বিদেশি কোম্পানির বিরুদ্ধে ‘বিতর্কিত নথি’ ব্যবহারের অভিযোগ, তদন্তে সিআইডি

চাঁদাবাজ হলে আমার হাতেও হাতকড়া পরান

সংসদে জামায়াত আমির চাঁদাবাজ হলে আমার হাতেও হাতকড়া পরান

৯ হাজার টন মসুর ডাল কিনবে সরকার, ব্যয় ৭২ কোটি টাকা

৯ হাজার টন মসুর ডাল কিনবে সরকার, ব্যয় ৭২ কোটি টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App