×

ঢাকা

ঘাটের সিডিউল জমা দেওয়া নিয়ে বিরোধ

বিএনপির দুই পক্ষের সঙ্গে জামায়াত-এনসিপির সংঘর্ষ

Icon

সাইফুল ইসলাম সায়েম, নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পিএম

বিএনপির দুই পক্ষের সঙ্গে জামায়াত-এনসিপির সংঘর্ষ

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গুদারাঘাট ইজারা নিয়ে দরপত্র দাখিলের প্রথম দিনেই দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপি, জামায়াত, এনসিপি ও স্থানীয় রশিদ মেম্বারের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতিতে পুরো উপজেলা চত্বর রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় আহত হয়েছেন দুজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকেই দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে চার পক্ষের নেতাকর্মীরা এলাকায় অবস্থান নিতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকে। একপর্যায়ে এনসিপি সমর্থকরা দরপত্র দাখিল করতে গেলে বাধা দেওয়া হয়, যা সংঘর্ষে রূপ নেয়।

এ ঘটনায় তাওহীদ নামে এনসিপির এক কর্মী এবং আবু বকর নামে জামায়াতের এক কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বাংলা ১৪৩৩ সনের জন্য রাজাপুর খেয়াঘাট অস্থায়ী ইজারা দেওয়ার উদ্দেশ্যে এই দরপত্র আহ্বান করা হয়। ঘাটটির জন্য সরকারি নির্ধারিত সর্বনিম্ন ইজারা মূল্য ধরা হয়েছে ৩১ লাখ ৭০ হাজার ৭৫০ টাকা। ২১ এপ্রিল ছিল দরপত্র জমা দেওয়ার প্রথম দিন।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, প্রথম দফায় বিশৃঙ্খলা সৃষ্টি হলেও তফসিল অনুযায়ী আরও দুই দফায় দরপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা র‍্যাংকিংয়ে অপরিবর্তিত বাংলাদেশ, শীর্ষে স্পেন

ফিফা র‍্যাংকিংয়ে অপরিবর্তিত বাংলাদেশ, শীর্ষে স্পেন

বৈদুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বৈদুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

যুক্তরাজ্যে ‘নিশ্চিত ভিসা’ ও ‘চাকরির’ প্রতারণা, ব্রিটিশ হাইকমিশনের সতর্কতা

যুক্তরাজ্যে ‘নিশ্চিত ভিসা’ ও ‘চাকরির’ প্রতারণা, ব্রিটিশ হাইকমিশনের সতর্কতা

ইরান যুদ্ধ ও পোপের সঙ্গে বিরোধে ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে

ইরান যুদ্ধ ও পোপের সঙ্গে বিরোধে ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App