×

ঢাকা

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১১:২৮ পিএম

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকার কুসুমদি গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক গৃহবধূ দগ্ধের ঘটনা ঘটেছে।

রোববার (১২ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে, যা মুহূর্তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

আহত গৃহবধূ, কুসুমদি গ্রামের বাসিন্দা ও প্রদীপ মন্ডলের স্ত্রী শিল্পী রানী (৩৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে শিল্পী রানী গুরুতর দগ্ধ হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন।

এ বিষয়ে প্রাথমিক চিকিৎসা প্রদানকারী হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা. রিয়াজুল ইসলাম বলেন, রোগীর শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। গ্যাস সিলিন্ডার ব্যবহারে সবাইকে আরও সতর্ক থাকতে হবে।

স্থানীয়রা জানান, অসাবধানতা ও সিলিন্ডারের ত্রুটির কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা: প্রতিমন্ত্রী

বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা: প্রতিমন্ত্রী

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App