×

ঢাকা

শ্যামপুরে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮ শ্রমিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পিএম

শ্যামপুরে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮ শ্রমিক

ফাইল ছবি

রাজধানীর শ্যামপুরে একটি স্টিল কারখানার বয়লার বিস্ফোরণে আট শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে শ্যামপুর ঢাকা মেস এলাকার আরআরএম স্টিল মিলে এই দুর্ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- মো. হিরা (৩৫) মানিক মিয়া (৪৫), খলিলুর রহমান (৫৬), রজব আলী (২৯), মতিউর রহমান (২২), এরশাদ মিয়া (৪৫), লিটন (৩২) ও ইউসুফ (৪০)।

দগ্ধরা জানান, তারা সবাই আরআরএম স্টিলের মিলের শ্রমিক। সকালে তারা কারখানার বয়লারে লোহা গলানোর কাজ করছিলেন। এ সময় সেখানে বিস্ফোরণ হয়ে তরল লোহা ছিটকে তাদের শরীরে পড়ে। এতে তারা দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

বার্ন ইনস্টিটিউটে জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মানিকের শরীরের ৪০ শতাংশ ও হিরার ১৭ শতাংশ পুড়ে গেছে। বাকিদের ৪ থেকে ১১ শতাংশ পুড়েছে। মানিককে ভর্তি আর হিরাকে পর্যবেক্ষণে রেখে বাকিদের চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রসিকিউরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ পেয়েছে অনুসন্ধান কমিটি

প্রসিকিউরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ পেয়েছে অনুসন্ধান কমিটি

সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত আগের ভাড়াই বহাল

পরিবহন মালিক সমিতি সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত আগের ভাড়াই বহাল

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও যুবদল সমর্থকদের সংঘর্ষে আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও যুবদল সমর্থকদের সংঘর্ষে আহত ১০

হরমুজে বাংলাদেশি জাহাজের  নিরাপদ চলাচলের আশ্বাস দিলো ইরান

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিলো ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App