×

ঢাকা

বাগেরহাটে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, আটক ১

Icon

মোঃ মিজানুর রহমান আকন

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০২:০৫ পিএম

বাগেরহাটে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, আটক ১

ছবি: কাগজ প্রতিবেদক

বাগেরহাটের কচুয়ায় বিপুল পরিমাণ মাদকসহ একজনকে আটক করেছে র‍্যাব -৬। একটি কাঠের গুড়ি ভর্তি পিকআপের মধ্যে করে ৬৬ কেজি (গাজা)মাদক সহ মাদক ব্যবসায়ীদের একটি চক্র কুমিল্লা থেকে পিরোজপুরের চালিতাখালী গ্রামে নিয়ে যাওয়ার সময় পথে রবিবার রাতে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারের ওসমান আলী ফিলিং স্টেশনে  তেল নিতে গেলে র‍্যাব -৬ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের চ্যালেঞ্জ করে  তল্লাশি করলে  পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা জব্দ করে। 

এ সময় পিকআপ এ থাকা মাদক ব্যবসায়ী মানজারুল (৩৫)কে আটক করা হয়। এসময়  পিকআপের চালক পালিয়ে যায় । 

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব -৬ এর  একটি দল বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যান সাইনবোর্ড তেলের পাম্পে ঢুকলে র‍্যাব -৬ টুআইসি মেজর নাজমুল ইসলামের নেতৃত্বে গাড়িটি থামিয়ে তল্লাশি চালালে ভেতরে থাকা চালকের আসনের পেছনের বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

​আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে সে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে উপকূলীয় জেলাগুলোতে সরবরাহ করে আসছিল। এই চালানের গন্তব্য ছিল পিরোজপুরের চালিতাখালি গ্রামের বিক্রমের বাড়ি। 

​কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষাধিক টাকা। এ ঘটনায় র‍্যাব -৬ এর ডিএডি কুদ্দুছ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে। আটককৃতকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং এই চক্রের সাথে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বর্তমান সরকার ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না

প্রধানমন্ত্রী বর্তমান সরকার ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না

উদ্বোধনের আগেই ফাটল সোয়া দুই কোটির ভবনে, আতঙ্ক

উদ্বোধনের আগেই ফাটল সোয়া দুই কোটির ভবনে, আতঙ্ক

শতভাগ শিশুকে কবে হামের টিকার আওতায় আনা সম্ভব জানালেন স্বাস্থ্যমন্ত্রী

শতভাগ শিশুকে কবে হামের টিকার আওতায় আনা সম্ভব জানালেন স্বাস্থ্যমন্ত্রী

  হজ পালনের জন্য কর্মচারীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি

হজ পালনের জন্য কর্মচারীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App