×

ঢাকা

শরীয়তপুরে সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণে আহত ১৫

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৭ পিএম

শরীয়তপুরে সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণে আহত ১৫

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই ঘটনার সময় শতাধিক ককটেল বিস্ফারণ ঘটানো হয়। এতে আহত হয়েছে অন্তত  ১৫ জন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। আর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ ব্যক্তিকে আটক করা হয়েছে।

রাজনগর ইউনিয়নের তালতলা এলাকার সোহেল কাজী ও হাফিজ ভূঁইয়ার সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে আজ সোমবার (২৩ মার্চ ) সকালে ওই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এ সময় দুই পক্ষের ২০টি বসতঘর ভাঙচুর করা হয়।

নড়িয়া থানা ও স্থানীয় সূত্র জানায়, সোহেল কাজী ও হাফিজ ভূঁইয়ার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল রোববার বিকেলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা–কাটাকাটি হয়। আজ সকাল সাতটার দিকে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র ও বালতিতে করে ককটেল নিয়ে সমর্থকদের বাড়িতে হামলা শুরু করেন। তখন দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পক্ষ আরেক পক্ষের বাড়িতে হামলা করতে থাকে। ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষের সময় দুই পক্ষের সমর্থকেরা শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন।

এতে দুই পক্ষের ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের সময় দুই পক্ষের ২০টি বসতঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে সকাল আটটার দিকে ওই এলাকায় অভিযান চালায় নড়িয়া থানার পুলিশ।

ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল কাজী, হাফিজ ভূঁইয়াসহ তাঁদের পুরুষ সমর্থকেরা পালিয়ে যান। তাঁদের মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁদের পরিবারের নারী সদস্যরা একে অপরের ওপর দোষ চাপিয়েছেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, সোহেল কাজী ও হাফিজ ভূঁইয়া জাতীয় সংসদ নির্বাচনে দুই দলের প্রার্থীকে সমর্থন দিয়েছিলেন। নির্বাচনের পর তাঁদের মধ্যে ওই বিরোধ আরও বাড়ে। সংঘর্ষের সময় দুই পক্ষই ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশ ওই ককটেলগুলোর উৎস খুঁজছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিংগাইরে ঈদ আনন্দ জনসমুদ্র পরিণত

সিংগাইরে ঈদ আনন্দ জনসমুদ্র পরিণত

সব ধরনের ভিসা ও নাগরিকত্ব ফি বাড়ালো যুক্তরাজ্য

সব ধরনের ভিসা ও নাগরিকত্ব ফি বাড়ালো যুক্তরাজ্য

আলোচনার গল্প বানোয়াট, ভয়ে পিছিয়ে গেছেন ট্রাম্প

ইরানি গণমাধ্যম আলোচনার গল্প বানোয়াট, ভয়ে পিছিয়ে গেছেন ট্রাম্প

মায়ের কথা মনে করে অঝোরে কাঁদলেন প্রতিমন্ত্রী নুর

মায়ের কথা মনে করে অঝোরে কাঁদলেন প্রতিমন্ত্রী নুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App