×

ঢাকা

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Icon

নুরুল ইসলাম সদরপুর,(ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৬:০০ পিএম

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ছবি: কাগজ প্রতিবেদক

ফরিদপুরের কোতোয়ালি থানাধীন ডিগ্রির  চর ইউনিয়নে বজ্রপাতে আজাহার শেখ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাহার শেখ একই এলাকার মৃত হাতেম শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাড়ির পাশের ফাঁকা মাঠে বাঁধা গরু আনতে যান আজাহার শেখ। এ সময় গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিশুর হঠাৎ জ্বর হলে কী করবেন?

শিশুর হঠাৎ জ্বর হলে কী করবেন?

‘ঘরে ঘরে গিয়ে হামের টিকাদান কর্মসূচির তথ্য দিন’

রাজনীতিবিদদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘ঘরে ঘরে গিয়ে হামের টিকাদান কর্মসূচির তথ্য দিন’

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু

যুক্তরাষ্ট্র আলোচনা থেকে সরতে অজুহাত খুঁজছে: ইরান

যুক্তরাষ্ট্র আলোচনা থেকে সরতে অজুহাত খুঁজছে: ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App