×

ঢাকা

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মারধর, স্থানীয়দের হাতে আটক

Icon

নুরুল ইসলাম,সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৪:৩৭ পিএম

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মারধর, স্থানীয়দের হাতে আটক

ছবি: কাগজ প্রতিবেদক

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের গোয়ালপোতা গ্রামে শালিকে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১১ বছর আগে গোয়ালপোতা গ্রামের আব্দুল গফফার শেখের মেয়ে চায়না বেগমের সঙ্গে রাজকান্দা গ্রামের বাবলু মাতুব্বরের ছেলে জয় মাতুব্বরের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান রয়েছে।

অভিযোগ রয়েছে, সম্প্রতি স্ত্রী ও সন্তানদের রেখে জয় মাতুব্বর তার শালিকে বিয়ের প্রস্তাব দেন। এতে শালী রাজি না হওয়ায় বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সন্ধ্যায় তিনি শ্বশুরবাড়িতে গিয়ে ওই মেয়েকে মারধর করেন। এক পর্যায়ে চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করায় তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহতকে উদ্ধার করেন এবং অভিযুক্ত জয় মাতুব্বরকে আটক করে নগরকান্দা থানা পুলিশকে খবর দেন।

ভুক্তভোগী স্ত্রী চায়না বেগম অভিযোগ করেন, তার স্বামী প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় তাকে মারধর করেন এবং যৌতুকের টাকা দাবি করে নির্যাতন চালান। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কেজি সাইজের এক ইলিশ সাড়ে ৪ হাজার টাকা

বৈশাখের উত্তাপ কেজি সাইজের এক ইলিশ সাড়ে ৪ হাজার টাকা

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কয়েল

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কয়েল

রাজধানীতে বিপুল পরিমাণ চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ১

রাজধানীতে বিপুল পরিমাণ চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গায় আড়াই কোটি টাকার স্বর্ণসহ আটক ১

চুয়াডাঙ্গায় আড়াই কোটি টাকার স্বর্ণসহ আটক ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App