×

ইউরোপ

ইরান ইস্যুতে পোপ লিওকে তীব্র আক্রমণ ট্রাম্পের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:০৮ এএম

ইরান ইস্যুতে পোপ লিওকে তীব্র আক্রমণ ট্রাম্পের

ছবি : সংগৃহীত

ইরান ইস্যুসহ বৈশ্বিক পররাষ্ট্রনীতি নিয়ে অবস্থানের কারণে পোপ লিও চতুর্দশের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ এপ্রিল) তিনি পোপকে অপরাধে দুর্বল এবং পররাষ্ট্রনীতিতে ভয়াবহ বলে মন্তব্য করেন। ট্রাম্পের এই মন্তেব্যের পর হোয়াইট হাউস ও ভ্যাটিকানের মধ্যে উত্তেজনা বেড়েছে।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে পোপের সমালোচনা করে বলেন, তিনি বৈশ্বিক ইস্যুতে দুর্বল অবস্থান নিয়েছেন, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নরম মনোভাব দেখাচ্ছেন। একইসঙ্গে বিদেশে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের বিরোধিতা করছেন।

ট্রাম্প বলেন, পোপ লিও ট্রাম্প প্রশাসন নিয়ে “ভয়” প্রসঙ্গে মন্তব্য করেছেন, কিন্তু কোভিড-১৯ মহামারির সময় গির্জাগুলোর ওপর আরোপিত বিধিনিষেধ ও ধর্মীয় নেতাদের গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করেননি। পোপ লিও অপরাধ দমনে দুর্বল এবং পররাষ্ট্রনীতিতে ভয়াবহ। তিনি ট্রাম্প প্রশাসনের ‘ভয়’ নিয়ে কথা বলেন, কিন্তু কোভিডের সময় চার্চগুলো কী পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তা বলেন না।

ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি এমন কোনো পোপ চান না যিনি ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনকে সমর্থন করেন বা ভেনেজুয়েলার মতো দেশে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের সমালোচনা করেন। ট্রাম্প তার প্রশাসনের সাফল্য তুলে ধরে বলেন, তার আমলে অপরাধের হার সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে এবং শেয়ারবাজারে শক্তিশালী প্রবৃদ্ধি হয়েছে।

আরো পড়ুন : ইরানে আবার হামলা শুরু করার কথা ভাবছেন ট্রাম্প

ট্রাম্প অভিযোগ করেন, পোপ লিও এমন অবস্থান নিচ্ছেন যা যুক্তরাষ্ট্রের জনগণের নিরাপত্তা ও তার নির্বাচনী ম্যান্ডেটের বিরুদ্ধে যায়। পোপকে উদ্দেশ করে বলেন, আমি এমন পোপ চাই না যিনি মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকা ঠিক আছে। আমি এমন পোপ চাই না যিনি আমাদের শহরে অপরাধ দমনের বিরোধিতা করেন।”

তিনি আরো বলেন, তিনি পোপের পরিবর্তে তার ভাইকে বেশি পছন্দ করেন, যিনি তার “মেক আমেরিকা গ্রেট এগেইন ” আন্দোলনের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আবারও পোপের সমালোচনা করে বলেন, আমি মনে করি না তিনি ভালো কাজ করছেন। তিনি অপরাধকে সমর্থন করেন। আমরা এমন পোপ চাই না যিনি পারমাণবিক অস্ত্রকে ঠিক মনে করেন।

অন্যদিকে, এর আগে শনিবার পোপ লিও চতুর্দশ বিশ্বনেতাদের উদ্দেশে শান্তির আহ্বান জানিয়ে চলমান সংঘাত বন্ধের অনুরোধ জানান। তিনি ক্ষমতা ও আগ্রাসনের সংস্কৃতি পরিহারের আহ্বান জানিয়ে বলেন, “যথেষ্ট হয়েছে! যুদ্ধ বন্ধ করতে হবে।” তিনি নেতাদের উদ্দেশে বলেন, সংঘাত নয়, আলোচনার টেবিলেই সমাধান খুঁজতে হবে। একই সঙ্গে ধর্মকে সহিংসতা বা যুদ্ধের বৈধতা দেওয়ার জন্য ব্যবহার না করার আহ্বান জানান পোপ।

পোপ লিও সতর্ক করে বলেন, ধর্মের নামেও সহিংসতা চালানো হচ্ছে, যা বিপজ্জনক প্রবণতা তৈরি করছে। প্রকৃত শক্তি হলো জীবন ও শান্তির সেবায় নিয়োজিত থাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অভিযুক্ত মঈন ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন’

র‌্যাবের ডিজি ‘অভিযুক্ত মঈন ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন’

ট্রাম্পের হুমকির কড়া জবাব ইরানের, প্রয়োজনে লড়াইয়ের হুঁশিয়ারি

ট্রাম্পের হুমকির কড়া জবাব ইরানের, প্রয়োজনে লড়াইয়ের হুঁশিয়ারি

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ২

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ২

সংগীত জগতের স্বর্ণালী অধ্যায়ের নক্ষত্রের অবসান

সংগীত জগতের স্বর্ণালী অধ্যায়ের নক্ষত্রের অবসান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App