×

ঢাকা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

Icon

নিজাম নকিব,নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৬ পিএম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ছবি: কাগজ প্রতিবেদক

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরপাড় ক্ষতিগ্রস্ত করে পেঁয়াজ বহনকারী ভ্যান চলাচলকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতি এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন ফরিদ মোল্লা (৫০), শাহাদাত মুন্সী (৬৫), ফয়সাল হোসেন (৩৪) এবং অপর পক্ষের সানোয়ার শেখ (৫২)সহ আরও কয়েকজন। গুরুতর আহত ফরিদ মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত শাহাদাত মুন্সী অভিযোগ করেন, সকালে সানোয়ার শেখ পেঁয়াজের ভ্যান নিয়ে তার পুকুরপাড় নষ্ট করলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সানোয়ার শেখ, তার ভাতিজা কেরামত শেখ ও সহযোগীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে ফরিদ মোল্লাকে কুপিয়ে গুরুতর আহত করা হয় বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা আলিমুজ্জামান টুলু মুন্সী অভিযোগ করে বলেন, ইউপি সদস্য রবি মেম্বার আধিপত্য বিস্তার করতে গিয়ে প্রায়ই তার সমর্থকদের ওপর হামলা চালান। এ ঘটনাও তারই ধারাবাহিকতা।

তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য রবিউল ইসলাম রবি বলেন, প্রতিপক্ষই আগে তাদের লোকজনের ওপর হামলা চালায়, পরে তারা আত্মরক্ষার্থে প্রতিহত করেছেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

রাশেদ প্রধান আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App