×

ঢাকা

ফরিদপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন

Icon

নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৩:০৮ পিএম

ফরিদপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন

ছবি: কাগজ প্রতিবেদক

ফরিদপুরের সদরপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করেছেন জাতীয় সংসদের ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম খান বাবুল। 

মঙ্গলবার ( ১৭ মার্চ) সকাল ১১ টায় ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দড়িকৃষ্ণপুর এলাকায় সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষ্ণপুর কাটাখালি ব্রিজ থেকে ভূবেনশ্বর নদ পর্যন্ত ৪ কিলোমিটার দৈর্ঘের খাল খনন কর্মসূচী উদ্বোধন করা হয়। একইভাবে, দুপুর  ১২টায় বিষ্ণুপুর রুস্তমখার হাট থেকে অপর একটি খাল লোহারটক খাল উদ্বোধন করেন তিনি। 

এ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, খাল কাটার কথা মনে হলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মনে পড়ে যায়। তাকে রাখাল রাজা বলা হয়। নিজ হাতে খাল কেটেছেন হাজার হাজার মানুষকে সংগে নিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেই, কিন্তু তার সেই স্বপ্ন, আদর্শ, কর্মসূচী ও মানুষের প্রতি ভালবাসা রয়ে গেছে। বর্তমান বিএনপি জনকল্যাণে সেইসব কর্মসূচী বাস্তবায়ন করছে।  

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপি সরকারের দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার পুনঃখনন কর্মসূচীর আওতায় এসব খাল খনন কর্মসূচী উদ্বোধন করা হয়।  

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওনের সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, সদরপুর থানা অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন শাহ, সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজামান বদু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App