×

অপরাধ

হাদি হত্যা

এবার ফয়সাল-আলমগীরকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১১:৪৪ পিএম

এবার ফয়সাল-আলমগীরকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে এবার ১১ দিনের রিমান্ডের নির্দেশ দিয়েছেন দিল্লির একটি আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) তাদের দিল্লিতে এনআইএ-এর বিশেষ আদালতে তোলা হয়। দুই পক্ষের বক্তব্য শুনে দিল্লির ‘পাতিয়ালা হাউজ কোর্ট’ এর অতিরিক্ত সেশন জাজ প্রশান্ত শর্মা তাদের ১১ দিনের এনআইএ রিমান্ডের নির্দেশ দেন।

এর আগে বিধান-নগর মহকুমা আদালত দুজনকে ১৪ দিনের এসটিএফ রিমান্ডের নির্দেশ দিয়েছিলো।  সেই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর গত ২২ মার্চ বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে আদালত তাদের উভয়কেই ১২ দিনের বিচার বিভাগীয় হেফাজত (কারাগার হাজতবাস) নির্দেশ দেয়।

গত সোমবার (২৩ মার্চ) ওই দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে যায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।

আরো পড়ুন: নিরাপত্তা শঙ্কায় হাদি হত্যার আসামিদের দিল্লিতে স্থানান্তর

দিল্লির এনআইএ বিশেষ আদালতের সিনিয়র পাবলিক প্রসিকিউটর রাহুল ত্যাগী ওই দুই অভিযুক্তর বিরুদ্ধে যাবতীয় নথি দাখিল করে জানান, ‘অভিযুক্তরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল, ফলে ষড়যন্ত্রের বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ফলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের পরিকল্পনার বিষয়টি সামনে আনা উচিত।’

উল্লেখ্য, ৭ ও ৮ মার্চ মধ্যবর্তী সময় ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করেছিল পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে ফরেনারস আইনে মামলা দায়ের করেছিল তদন্তকারী কর্মকর্তারা।

পরে এই মামলায় যুক্ত হয় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে চেয়ে গত সোমবার (২২ মার্চ) বিধাননগর মহকুমা আদালতে এনআইএ’এর তরফে আবেদন জানানো হয়েছিল। মূলত নিজেদের হেফাজতে নিয়ে ভারতে অনুপ্রবেশ বা এর পিছনে কোনো অভিসন্ধি আছে কিনা তা জানতে চাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App