মিরপুরে বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান টেস্ট
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৪:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
মিরপুরে বৃষ্টির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের খেলা। তৃতীয় দিনের চা-বিরতির পর বৃষ্টি নামলে খেলা স্থগিত করা হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৩৪৯ রান। ৫৫ রানে অপরাজিত আছেন সালমান আলী আগা।
দিনের প্রথম সেশনে দ্রুত চার উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এরপর দলের হাল ধরেন সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুজন মিলে গড়েন গুরুত্বপূর্ণ ১১৯ রানের জুটি, যা বাংলাদেশকে বেশ চাপে ফেলে।
তবে চা-বিরতির আগে সেই জুটি ভাঙতে সক্ষম হন তাইজুল ইসলাম। তার বলে বড় শট খেলতে গিয়ে উইকেট ছেড়ে এগিয়ে আসেন রিজওয়ান। বল উঁচুতে উঠলে সহজ ক্যাচ নেন মাহমুদুল হাসান জয়। ৭৯ বলে ৫৯ রান করে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার।
চা-বিরতিতে যাওয়ার আগে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩৪৯ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের স্কোর ছুঁতে এখনও তাদের প্রয়োজন ৬৪ রান।
তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে পাকিস্তান যোগ করেছে ৯৮ রান, হারিয়েছে একটি উইকেট।
