×

চট্টগ্রাম

বিচারকের সামনে বিচারপ্রার্থীর বিষপান

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৫:১৯ পিএম

বিচারকের সামনে বিচারপ্রার্থীর বিষপান

ছবি: সংগৃহীত

ফেনীর জজ আদালতে বিচারকের সামনে বিষপান করেছেন এক বিচারপ্রার্থী। আজ রোববার দুপুর দেড়টার দিকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফুলগাজী আমলী আদালতে বিচারকার্য চলমান অবস্থায় বিচারক মোহাম্মদ মিনহাজ উদ্দিনের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারীর নাম মোহনা আক্তার। তিনি তার স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে একটি মামলার বাদী। বর্তমানে ফেনী সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, শহরের উত্তর বনানী পাড়ার মোহাম্মদ মিজানুর রহমানের মেয়ে তাহমিনা আক্তার মোহনা (২৪) কে যৌতুকের দাবিতে বারবার নির্যাতন করেন তার স্বামী আকবর হোসেন। এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে ফুলগাজী আমলী আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন মোহনা।

উক্ত মামলায় আপোষ শর্তে জামিনে ছিলেন স্বামী আকবর হোসেন। রোববার জামিন বাতিল চেয়ে আবেদন করেন মোহনা। আবেদনের শুনানি চলাকালে এজলাশে বিচারকের সামনে বিষপান করেন বিচারপ্রার্থী ওই নারী। এজলাশে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী মোহনা বলেন, “আদালতের দীর্ঘসূত্রিতার কারণে আমি হতাশায় ভুগছি। এরজন্যই আত্মহত্যা করতে চেয়েছি।”

এ বিষয়ে আদালতের পেশকার জসিম উদ্দিন বলেন, “বাদীর আবেদনের শুনানি শেষে বিবাদিকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন বিচারক। তারপরও আদালতকে প্রশ্নবিদ্ধ করার জন্য ভিকটিম বিষপান করেছেন।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জনগণ যেন পুলিশকে আশ্রয়স্থল মনে করতে পারে’

‘জনগণ যেন পুলিশকে আশ্রয়স্থল মনে করতে পারে’

ঈদুল আজহা সামনে রেখে টিসিবির ট্রাকসেল শুরু

ঈদুল আজহা সামনে রেখে টিসিবির ট্রাকসেল শুরু

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নকারীদের প্রতি কঠোর হুমকি ইরানের

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নকারীদের প্রতি কঠোর হুমকি ইরানের

স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী ঘোষণা

স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App