তদন্ত কমিটির মুখোমুখি বিসিবি সভাপতি বুলবুল
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০১:১৮ পিএম
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত
সবশেষ বিসিবি নির্বাচনের বিষয়ে চলতি মাসে তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর ধাপে ধাপে বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলছে কমিটির সদস্যরা।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বলে নিশ্চিত করেছেন কমিটির একজন সদস্য। জানা গেছে, দেশে ফেরার আগেই তিনি লিখিতভাবে কমিটিকে তার বক্তব্য দিয়েছেন।
তদন্ত কমিটির এক সদস্য জানান, এখন পর্যন্ত কাজ সুষ্ঠুভাবেই এগোচ্ছে। প্রয়োজনে যাকে দরকার হবে, তদন্তের স্বার্থে তার সঙ্গেই কথা বলা হবে।
আরো পড়ুন : বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা
এর আগে গত শনিবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন তদন্ত কমিটির সামনে হাজির হন। পরদিন রোববার এনএসসি গঠিত স্বাধীন তদন্ত কমিটি বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদের সঙ্গেও কথা বলে।
পরে গণমাধ্যমকে ফারুক আহমেদ বলেন, নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কারচুপির সুযোগও ছিল না। তার ভাষ্য অনুযায়ী, মোট ৭৬ জন ভোটারের মধ্যে ৪২ জন ভোট দেন এবং তিনি সর্বোচ্চ ভোট পান। বাকি ৩৪টি ভোট না পড়লেও প্রতিদ্বন্দ্বিতা না থাকায় কারচুপির সম্ভাবনা ছিল না বলেই তিনি মনে করেন।
