×

ক্রিকেট

প্রতিমন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন তামিম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২১ পিএম

প্রতিমন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন তামিম

বাংলাদেশ সাবেক ক্রিকেট অধিনায়ক তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আবারও আলোচনায় এসেছেন বাংলাদেশ সাবেক ক্রিকেট অধিনায়ক তামিম ইকবাল। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তাঁর মন্ত্রী হওয়ার সম্ভাবনার গুঞ্জন বিষয়টি নিয়ে আলোচনায় তিনি। এ বিষয়ে নিজেই স্পষ্টভাবে জানিয়েছেন, এই সব কল্পনা ও খবর ভিত্তিহীন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তামিম লিখেছেন, আজ সারা দিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি। যা সম্পূর্ণ মিথ্যা। এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।

নির্বাচনের আগে তামিম ইকবাল বিএনপি প্রার্থীদের প্রচারে অংশগ্রহণ করেছিলেন। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন মন্ত্রিসভায় তার নাম যোগ হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন : বিএনপি সরকারের কাছে যা চাইলেন ক্রিকেটার আশরাফুল

বাংলাদেশের খেলোয়াড়দের রাজনৈতিক ক্ষেত্রে অংশ নেওয়া নতুন বিষয় নয়। সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। যদিও তামিম নির্বাচনে অংশ নেননি, তবে নির্বাচনের আগে প্রচারে অংশ নেওয়ায় মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তির গুঞ্জন দ্রুত ছড়ায়।

সূত্রের খবর, আগামী মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তামিম ২০২৫ সালের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App