×

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম অঘটন জিম্বাবুয়ের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম

অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম অঘটন জিম্বাবুয়ের

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ঘটে গেছে এবারের আসরের প্রথম অঘটন।

গ্রুপ পর্বের ম্যাচে ক্রিকেট-পরাশক্তি অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে। 

২০০৭ সালের কেপটাউনের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ মঞ্চে এটি অজিদের বিপক্ষে জিম্বাবুয়ের দ্বিতীয় জয়।

১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্সের তোপে শুরুতেই দিশেহারা হয়ে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ২৯ রানেই সাজঘরে ফেরেন জশ ইংলিস, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন ও টিম ডেভিড। গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেনশ প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। মুজারাবানি ও ইভান্স মিলে ৭ উইকেট শিকার করে ১৯.৩ ওভারে ১৪৬ রানেই গুটিয়ে দেন অজিদের।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ব্রায়ান বেনেটের অপরাজিত ৬৪, মারুমানির ৩৫ এবং সিকান্দার রাজার ১৩ বলে অপরাজিত ২৫ রানের ঝোড়ো ইনিংসে ২ উইকেটে ১৬৯ রানের লড়াকু পুঁজি পায় জিম্বাবুয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App