×

সারাদেশ

ভাওয়াল রিসোর্ট থেকে দেশি-বিদেশি মদসহ আটক ৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০১:০০ পিএম

ভাওয়াল রিসোর্ট থেকে দেশি-বিদেশি মদসহ আটক ৬

ছবি: সংগৃহীত

গাজীপুর সদর উপজেলার নলজানি এলাকায় ভাওয়াল রিসোর্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদসহ ছয়জনকে আটক করা হয়েছে। 

শুক্রবার (১৭ এপ্রিল) রাতভর গাজীপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান চালায়।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক ও মো. ফয়সাল।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের নলজানি এলাকায় ভাওয়াল রিসোর্টে অভিযান চালানো হয়। এসময় ওই রিসোর্ট থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ এবং বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। পরে ছয়জনকে আটক করা হয়।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান পরিচালনা করা হয়। আটকদের বিরুদ্ধে গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জাতীয় নারী শক্তি’র ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

‘জাতীয় নারী শক্তি’র ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মেঘনায় ইউপি সদস্য সাখাওয়াতের মুক্তির দাবিতে মানববন্ধন

মেঘনায় ইউপি সদস্য সাখাওয়াতের মুক্তির দাবিতে মানববন্ধন

রণতরীতে খাদ্য ঘাটতির খবর উড়িয়ে দিলো মার্কিন নৌবাহিনী

রণতরীতে খাদ্য ঘাটতির খবর উড়িয়ে দিলো মার্কিন নৌবাহিনী

নোয়াখালীতে নদীভাঙন রোধে প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে নদীভাঙন রোধে প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App