×

সারাদেশ

তেল না পেয়ে পাম্পের সামনে আগুন, সড়ক অবরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০১:০৮ এএম

তেল না পেয়ে পাম্পের সামনে আগুন, সড়ক অবরোধ

ছবি: ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি থেকে সংগৃহীত

সাতক্ষীরায় তেল না পেয়ে ক্ষুব্ধ জনতা পেট্রল পাম্পের সামনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন। এতে সাতক্ষীরা-যশোর সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকায় লস্কর পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

অবরোধকারীদের অভিযোগ, চার থেকে পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তারা তেল পাননি।

পাম্পে তেল থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ পরদিন তেল দেওয়ার কথা বলে তাদের ফেরত পাঠায়। এতে মোটরসাইকেল চালকসহ স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং বাঁশ ফেলে অবরোধ সৃষ্টি করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, তেলের দাবিতে সড়কে আগুন জ্বালানো হয়েছিল। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি এখন স্বাভাবিক।

এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে কপোতাক্ষ ফিলিং স্টেশনেও একই অভিযোগে সড়ক অবরোধের ঘটনা ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গ নিয়ে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালেই ৭৩ রোগী ভর্তি

হামের উপসর্গ নিয়ে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালেই ৭৩ রোগী ভর্তি

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক’

রুমিন ফারহানা ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক’

 সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

পাঁচ জেলায় বন্যার শঙ্কা, বিপৎসীমার ওপরে ৪ নদীর পানি

পাঁচ জেলায় বন্যার শঙ্কা, বিপৎসীমার ওপরে ৪ নদীর পানি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App