×

সারাদেশ

যশোর

অতর্কিত হামলায় আওয়ামী লীগ নেতা আহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৫:৩২ পিএম

অতর্কিত হামলায় আওয়ামী লীগ নেতা আহত

ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলায় ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুর রউফ মোল্যার (৬০) ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় আব্দুর রউফ মোল্যা গুরুতর আহত হয়েছেন। 

রোববার (২২ মার্চ) সকালে উপজেলার নওয়াপাড়া নূরবাগ এলাকায় জেলা পরিষদ মার্কেটের সামনে ওই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে আহত আওয়ামী লীগ নেতা স্থানীয় জেলা পরিষদ মার্কেটের একটি দোকানে বসে ছিলেন। এসময় ৫ থেকে ৭ জন লোক সেখানে অতর্কিত হামলা চালিয়ে তাকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরো পড়ুন: সিংড়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সৌমিক সেন জানান, আব্দুর রউফ নামে একজন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

আহত আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ মোল্যা বলেন, ‘যশোর যাওয়ার উদ্দেশ্যে নূরবাগ এলাকায় জেলা পরিষদের মার্কেটের একটি দোকানে বসে ছিলাম। এসময় দেশীয় অস্ত্রসহ কয়েকজন যুবক আমাকে ধরে নিয়ে মারপিট করে’।

অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, ৯৯৯ থেকে ফোন পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও আব্দুর রউফ মোল্যা নামে সেখানে কাউকে পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

রাশেদ প্রধান আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App