×

সারাদেশ

চট্টগ্রাম

ড্রেজারের সঙ্গে আটকে থাকা লাশ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৫:১৩ পিএম

ড্রেজারের সঙ্গে আটকে থাকা লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের নতুন ব্রীজ এলাকায় কর্ণফুলী নদীতে বালুবাহী ড্রেজারের সঙ্গে আটকে থাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহত শাহরিয়ার ফাহাদ (২১) সাতকানিয়ার বরলিয়া ইউনিয়নের বরলিয়া পাড়া এলাকার প্রবাসী ছৈয়দ মুসা বাদশার ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি বড়। তিনি টেরিবাজারে একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

আরো পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। নিহতের প্যান্টের পকেটে থাকা পাসপোর্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে এবং ভাসতে ভাসতে লাশটি ড্রেজারের সঙ্গে আটকে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেহেরপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মেহেরপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুক হামলায় নিহত ১১

আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুক হামলায় নিহত ১১

‘হেক্সা মিশন’ সফল করতে শক্তিশালী স্কোয়াড আছে ব্রাজিলের

ভিনিসিয়ুস ‘হেক্সা মিশন’ সফল করতে শক্তিশালী স্কোয়াড আছে ব্রাজিলের

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App