×

সারাদেশ

বরিশালে শ্রমিক নেতা বরখাস্তের প্রতিবাদে লাগাতার কর্মবিরতি

Icon

এম.কে. রানা, বরিশাল থেকে

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৫ পিএম

বরিশালে শ্রমিক নেতা বরখাস্তের প্রতিবাদে লাগাতার কর্মবিরতি

ছবি: কাগজ প্রতিবেদক

বরিশাল নগরীর সোনারগাঁও টেক্সটাইল মিলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক খুকুমনিকে চাকরি থেকে বরখাস্ত করার প্রতিবাদে মিলের শ্রমিকরা লাগাতার কর্মবিরতি পালন করছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে নগরীর রূপাতলীর দপদপিয়া এলাকায় টেক্সটাইল মিলের সামনে শ্রমিকরা লাগাতার কর্মবিরতি শুরু করেন। বরখাস্তকৃত মোশারফ হোসেন ৩০ বছর এবং খুকুমনি ১৪ বছর ধরে মিলে চাকরি করছেন। 

কর্মবিরতির শুরুতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লাইনম্যান হাবিবুর রহমান বলেন, গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) কারখানা কর্তৃপক্ষ দুই শ্রমিক নেতাকে মৌখিকভাবে বরখাস্ত করার কথা জানিয়েছে। তাদের অপরাধ শুধুমাত্র বিজয় দিবসের দিন শহীদ বেদিতে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং মিল মালিকদের কাছে ছুটি চাওয়া। ছুটি না পাওয়ায় তারা শ্রম অধিদপ্তরে অভিযোগ দেন। সেই ঘটনার জের ধরে তাদের চাকরি বাতিল করা হয়েছে।

লাইনম্যান হাবিবুর রহমান বলেন, ইউনিয়ন নেতৃবৃন্দকে চাকরিচ্যুত করার চেষ্টা সম্পূর্ণভাবে ট্রেড ইউনিয়নের প্রতি বৈষম্যমূলক। এটি ন্যায়সংগত বা আইনসম্মত নয়।

কর্মবিরতিতে একাত্মতা প্রকাশ করে বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, দুই শ্রমিক নেতাকে অকারণে বরখাস্ত করার মূল উদ্দেশ্য শ্রমিক ইউনিয়নকে অকার্যকর করা। মালিকদের লক্ষ্য হচ্ছে ইউনিয়নকে নেতৃত্বশূণ্য রাখা, যাতে শ্রমিকরা সংগঠিত হয়ে দাবি আদায় করতে না পারে।

সংবাদ সম্মেলনে সোনারগাঁও টেক্সটাইল মিলের অন্যান্য শ্রমিক নেতা মাসুম গাজী, ইমরান হোসেন, মোঃ জসীম হাওলাদার ও হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। কর্মবিরতি চলাকালীন শ্রমিকরা তাদের অধিকার ও ইউনিয়নের মর্যাদা রক্ষার জন্য বিভিন্ন শ্লোগান দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশব্যাপী হামের টিকাদান শুরু রবিবার

দেশব্যাপী হামের টিকাদান শুরু রবিবার

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

সিলেটে ঝড়-বৃষ্টি, অন্য অঞ্চলে তাপপ্রবাহের আভাস

সিলেটে ঝড়-বৃষ্টি, অন্য অঞ্চলে তাপপ্রবাহের আভাস

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App