×

সারাদেশ

শিমুল বিশ্বাসকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাবনাবাসী

Icon

পলাশ হোসেন, পাবনা থেকে

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৭ পিএম

শিমুল বিশ্বাসকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাবনাবাসী

ছবি: কাগজ প্রতিবেদক

দেশের প্রখ্যাত শ্রমিক নেতা শিমুল বিশ্বাসের ঐতিহাসিক বিজয়ের পর তাকে মন্ত্রী করার দাবিতে আশায় বুক বেঁধেছে পাবনাবাসী। দীর্ঘ ৩০ বছর পর বিএনপি পাবনা সদর আসন থেকে বিপুল ভোটে জয় পেয়েছে। পাবনা সদরের স্থানীয় বিএনপি ও কৃষক শ্রমিক দিনমজুর সহ পাবনার আপামর নাগরিক পুর্নমন্ত্রী  হিসেবে শিমুল বিশ্বাকে দেয়ার দাবি জানিয়েছেন।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) পাবনাবাসীর পক্ষ থেকে এ দাবি জানানো হয়। তারা  জানায়, ১৮২৮ খ্রিষ্টাব্দে পাবনাকে জেলা হিসেবে ঘোষণা করা হয়। প্রায় ২ শত বছরের প্রাচীন পাবনা জেলা  দীর্ঘকাল উন্নয়ন বঞ্চিত রয়ে গেছে।  

পাবনা নাগরিক কমিটির কো-চেয়ারম্যান পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম বিশু  বলেন, শিমুল বিশ্বাসকে মন্ত্রী বানালে পাবনার মানুষকে সম্মান দেওয়া হবে। পাবনা শহরের সিনিয়র সিটিজেন ডাঃ দুলাল ভৌমিক  বলেন, শিমুল বিশ্বাসকে নতুন মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে অবহেলিত পাবনার ব্যাপক উন্নয়ন হবে। শিমুল বিশ্বাস যেভাবে মানুষের জন্য পাবনাবাসীর জন্য কাজ করে চলেছেন তা আরো ত্বরান্বিত হবে। পাবনা প্রেস ক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম  বলেন, পাবনার নাগরিক সমাজের দাবি মন্ত্রীসভায় তাকে স্থান দিয়ে জেলাবাসীকে যেন যথাযথভাবে সম্মানিত করা হয়।

 পাবনা জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু  বলেন, পাবনার মানুষের দীর্ঘদিনের মনের অভিপ্রায় পাবনা সদর আসন থেকে মন্ত্রী পাবে। মানুষের জননন্দিত নেতা শিমুল বিশ্বাসকে মন্ত্রী হিসাবে দেখতে চাই।  সদর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মুক্তার হোসেন  বলেন,  শিমুল বিশ্বাসকে মন্ত্রী করলে পাবনার অনেক উন্নয়ন হবে। তিনি তার সততা মেধা দিয়ে পাবনাকে এগিয়ে নেবেন। শিমুল বিশ্বাসকে মন্ত্রী করার দাবি জানাই।

 পাবনার স্থানীয় দৈনিক খবর বাংলা পত্রিকার প্রকাশক শামীম আহম্মেদ বলেন, দেশের প্রাচীনতম জেলা হিসাবে পাবনার মানুষ অবহেলিত উন্নয়ন বঞ্চিত। দেশের মানুষের মৌলিক উন্নয়ন বেগবান করতে শিমুল বিশ্বাসকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া প্রয়োজন। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইট বলেন, অন্যান্য জেলার সাথে পাবনার উন্নয়নের সমতা নেই। নতুন সরকারের কাছে দাবি জানাই শিমুল বিশ্বাসকে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করা হোক।

 জেলা যুবদলের সদস্য মারুফ খান  বলেন, জনমানুষের নেতা শিমুল বিশ্বাসকে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করার দাবি জানাই। এটি পাবনা সদরবাসীর দীর্ঘদিনের ইচ্ছার প্রতিফলন হবে। শিমুল বিশ্বাসকে মন্ত্রী হিসেবে দেখা আশায় পাবনার শহর থেকে অজপাড়াগাঁয়ে  বুক বেঁধে আছে পাবনাবাসী।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশব্যাপী হামের টিকাদান শুরু রবিবার

দেশব্যাপী হামের টিকাদান শুরু রবিবার

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

সিলেটে ঝড়-বৃষ্টি, অন্য অঞ্চলে তাপপ্রবাহের আভাস

সিলেটে ঝড়-বৃষ্টি, অন্য অঞ্চলে তাপপ্রবাহের আভাস

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App