×

সারাদেশ

চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টি, দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম

চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টি, দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি

ছবি: সংগৃহীত

নির্বাচন পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিয়েছেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে ৫ ছাত্রদল কর্মীকে মডেল থানায় সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন-  নাহিদুল ইসলাম জনি (২২), মোবারক হোসেন বেপারী (২৬), জনি গাজি (৩০), মনির এবং ফাহিম।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বলেন, আটকদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি আতঙ্ক সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার শহরের ১৩ নং ওয়ার্ডে নির্বাচন চলাকালে ও পরবর্তীতে দেশীয় অস্ত্র নিয়ে ওই এলাকায় দুই গ্রুপ বিশৃঙ্খলা সৃষ্টি করে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App