×

সারাদেশ

বরিশালের ৬ আসনে ২০ জনের জামানত বাজেয়াপ্ত

Icon

এম.কে. রানা, বরিশাল থেকে

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম

বরিশালের ৬ আসনে ২০ জনের জামানত বাজেয়াপ্ত

ছবি: সংগৃহীত

সারাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৩৬ জন প্রার্থীর মধ্যে ২০ জন প্রয়োজনীয় আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। সংশ্লিষ্ট আসনগুলোর ফলাফল বিশ্লেষণে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বরিশাল-১ আসনে (জেপি) বাইসাইকেল প্রতীক নিয়ে সেরনিয়াবাত সেকেন্দার আলী পেয়েছেন ১ হাজার ৭৩৬ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে মো. রাসেল সরদার পেয়েছেন ৬ হাজার ৮৪৬ ভোট। এ আসনে মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৩ হাজার ৮৬০। প্রয়োজনীয় ভোট না পাওয়ায় এই দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বরিশাল-২ আসনে বাইসাইকেল প্রতীক নিয়ে এক প্রার্থী পেয়েছেন ২ হাজার ৩২৯ ভোট। জাতীয় পার্টির এম এ জলিল (লাঙ্গল) পেয়েছেন ১ হাজার ১৯৯ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মাদ নেছার উদ্দিন (হাতপাখা) পেয়েছেন ৬ হাজার ২১ ভোট। জাসদের মো. আবুল কালাম আজাদ (বাইসাইকেল) পেয়েছেন ১৩৫ ভোট, গণঅধিকার পরিষদের রঞ্জিত কুমার বাড়ৈ (ট্রাক) পেয়েছেন ৭০০ ভোট এবং এনপিপির সাহেব আলী (আম) পেয়েছেন ১৮৫ ভোট। মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭৫। এই ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বরিশাল-৩ আসনে এইচ এম ফারদিন পেয়েছেন ৮৬০ ভোট। জাতীয় পার্টির সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু (লাঙ্গল) পেয়েছেন ১৪ হাজার ১৮৪ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মাদ সিরাজুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ১৬ হাজার ৩২৫ ভোট এবং আজমুল হাসান জিহাদ (মই) পেয়েছেন ২১৪ ভোট। মোট প্রদত্ত ভোট ছিল ১ লাখ ৭৭ হাজার ৭১৬। এই চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বরিশাল-৪ আসনে মুক্তিজোটের আব্দুল জলিল (ছড়ি) পেয়েছেন ৪১৩ ভোট এবং জাসদের আব্দুস সালাম খোকন (মোটরগাড়ি) পেয়েছেন ৩৩৪ ভোট। মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৪৫ হাজার ৪। এই দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বরিশাল-৫ আসনে জাতীয় পার্টির আখতার রহমান (লাঙ্গল) পেয়েছেন ৯০৯ ভোট, এনপিপির আব্দুল হান্নান সিকদার (আম) পেয়েছেন ৪৯৪ ভোট, বাসদের ডা. মনীষা চক্রবর্তী (মই) পেয়েছেন ২২ হাজার ৪৮৬ ভোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কাঁচি প্রতীক নিয়ে পেয়েছে ৩০০ ভোট। মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৬২ হাজার ৪৭০। এই চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বরিশাল-৬ আসনে বাংলাদেশ মুসলিম লীগের আব্দুল কুদ্দুস (হ্যারিকেন) পেয়েছেন ২৪৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল ইসলাম খান (ফুটবল) পেয়েছেন ৩৬৬ ভোট এবং গণঅধিকার পরিষদের মো. সালাউদ্দিন মিয়া (ট্রাক) পেয়েছেন ১৩৯ ভোট। মোট প্রদত্ত ভোট ছিল ১ লাখ ৭১ হাজার ১৩৮। এই তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, নির্বাচনী বিধি অনুযায়ী মোট প্রদত্ত ভোটের অন্তত আট ভাগের এক ভাগ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই অনুযায়ী তালিকা প্রস্তুত করা হচ্ছে।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App