×

চট্টগ্রাম

ছাত্রীর ধর্ষণ মামলায় শিক্ষক কারাগারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পিএম

ছাত্রীর ধর্ষণ মামলায় শিক্ষক কারাগারে

ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে এক ছাত্রীকে (১৯) বিয়ের প্রলোভন দেখিয়ে ব্ল্যাকমেইল এবং ধর্ষণের অভিযোগে কুতুবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল শনিবার (২৫ এপ্রিল) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পশ্চিম মির্জা নগর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২০ এপ্রিল দুই স্কুল শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন ভুক্তভোগী ছাত্রী।

গ্রেপ্তার দেলোয়ার উপজেলার পূর্ব মির্জা নগর গ্রামের আবদুস সোবহানের ছেলে। মামলার অন্য আসামিরা হলেন শংকর চন্দ্র মজুমদার (৪৮), তিনি তিন তক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এ ছাড়াও আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে মামলায় আসামি করা হয়েছে। বাকি আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় শিক্ষক ও সহপাঠী পুলিশ হেফাজতে

ঢাবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় শিক্ষক ও সহপাঠী পুলিশ হেফাজতে

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫

এসএসসি পরীক্ষার হলে ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর

এসএসসি পরীক্ষার হলে ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে

সংসদে প্রধানমন্ত্রী পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App