×

চট্টগ্রাম

মুরাদনগরে ১৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, সাব-কন্ট্রাক্ট বাতিল

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০১:০৪ পিএম

মুরাদনগরে ১৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, সাব-কন্ট্রাক্ট বাতিল

ছবি : ভোরের কাগজ

কুমিল্লার মুরাদনগরে সরকারি উন্নয়ন কাজ নিয়ে অভিযোগ উঠেছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ সরেজমিনে যান। অভিযোগের সত্যতা পেয়ে তিনি সেই ত্রুটিপূর্ণ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন। পাশাপাশি দায়ী সাব-কন্ট্রাক্টরের চুক্তিও বাতিল করা হয়। এই দ্রুত পদক্ষেপে স্থানীয় মানুষদের স্বস্তি ফিরে এসেছে। উপজেলা প্রকৌশলীর উদ্যোগের প্রশংসা করছে সবাই।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়ন করা “চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় মেটংঘর-শ্রীকাইল-রামচন্দ্রপুর সড়কের ৫ কিলোমিটার উন্নয়নকাজ চলছিল। প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি ২০২৫ সালের ২০ নভেম্বর শুরু হয়ে ২০২৭ সালের ১৯ মে শেষ হওয়ার কথা।

উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের মেটংঘর পশ্চিমপাড়া এলাকায় আর্সি নদীর পাশে রিটেইনিং ওয়াল নির্মাণকাজ চলাকালে নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে এবং প্রকৌশলগত মানদণ্ড মানা হচ্ছে না বলে স্থানীয়রা অভিযোগ করেন।

আরো পড়ুন : মেঘনায় সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ জানান, অভিযোগ পাওয়ার পরপরই তিনি ঘটনাস্থলে গিয়ে ত্রুটিপূর্ণ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন এবং দায়ী সাব-কন্ট্রাক্টর আলাউদ্দিন আল আজাদের চুক্তি বাতিল করেন। প্রকল্পের বাকি কাজ মান বজায় রেখে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

স্থানীয়রা বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে নিম্নমানের নির্মাণ ভবিষ্যতে দুর্ঘটনার কারণ হতে পারত। তারা উপজেলা প্রকৌশলীর দায়িত্বশীল ও দৃঢ় অবস্থানের প্রশংসা করেছেন।

বিশেষজ্ঞরা মনে করেন, উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই ধরনের তাৎক্ষণিক পদক্ষেপ গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে কাজ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরালো করতে আলোচনা হয়েছে’

জয়শঙ্কর ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরালো করতে আলোচনা হয়েছে’

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-ভারত বৈঠক

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-ভারত বৈঠক

জাল সনদধারী শিক্ষকদের চিহ্নিত করা হচ্ছে

শিক্ষামন্ত্রী জাল সনদধারী শিক্ষকদের চিহ্নিত করা হচ্ছে

পহেলা বৈশাখে নিরাপত্তা ও ট্রাফিকে বিশেষ ব্যবস্থা

পহেলা বৈশাখে নিরাপত্তা ও ট্রাফিকে বিশেষ ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App