×

চট্টগ্রাম

হালদায় দেওয়া হলো বাঁধ, পরে উচ্ছেদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পিএম

হালদায় দেওয়া হলো বাঁধ, পরে উচ্ছেদ

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হালদা নদীর উজানে বাঁধ দিয়ে মাছ ধরার প্রস্তুতি নেওয়ার সময় উচ্ছেদ অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ। এ সময় বাঁধ ভেঙে সেখানে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার দশবিল এলাকায় এই অভিযান পরিচালনা করেন মানিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।

জানা গেছে, স্থানীয় কয়েকজন যুবক মাছ ধরার জন্য বৃহস্পতিবার রাতের আঁধারে নদীতে বাঁধ নির্মাণ করে। পরে গোপন খবর পেয়ে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অধিদপ্তর।

মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘হালদা নদী দেশের বৃহত্তর সম্পদ। এ সম্পদ রক্ষায় উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ ও ৫ নভেম্বর ২০২৫ এর হালদা নদী সংরক্ষণ গেজেট অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় নদীতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে এলাকাবাসীকে সতর্ক করা হয়।’

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা মৎস্য কর্মকর্তা রাজু আহমেদের নির্দেশে এবং মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়ার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয় বলেও তিনি জানান।

প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় ‘মৎস্য হেরিটেজ’ ঘোষণা করে ২০২৫ সালের ৫ নভেম্বর প্রজ্ঞাপন প্রকাশ করে সরকার। গেজেটে হালদার উজান মানিকছড়ি অংশের সুরক্ষায় নদীতে বাঁধ নির্মাণ, নির্ধারিত সময়ে মাছ ধরা ও মাছের অবাধ চলাচলে বিঘ্ন ঘটে এমন কর্মকাণ্ড বেআইনি ঘোষণা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমি চাইলেই মুহূর্তের মধ্যে খুলবে হরমুজ: ট্রাম্প

আমি চাইলেই মুহূর্তের মধ্যে খুলবে হরমুজ: ট্রাম্প

আলোচনা-সমালোচনা

মুক্তচিন্তা আলোচনা-সমালোচনা

‘ভালো ছবি, দেখতে পারেন’

‘ভালো ছবি, দেখতে পারেন’

পাইলট উদ্ধারে ব্যর্থ মার্কিন অভিযান

পাইলট উদ্ধারে ব্যর্থ মার্কিন অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App