×

চট্টগ্রাম

মেঘনায় সাব্বির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৬:১২ পিএম

মেঘনায় সাব্বির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ছবি: নিজস্ব

কুমিল্লার মেঘনা উপজেলায় শাহজালাল ওরফে সাব্বির (২০) হত্যার সুষ্ঠু বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে মেঘনা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

এর আগে, বিক্ষুব্ধ জনতা মানিকারচর এলাকা থেকে মিছিল নিয়ে মেঘনা থানার সামনে কিছু সময় অবস্থান করেন। পরে তারা উপজেলা পরিষদের সামনে গিয়ে মানববন্ধন ও সমাবেশ করেন। সেখানে মেঘনা থানার ওসি আশ্বস্ত করলে কর্মসূচি শেষ করেন।

মানববন্ধনে জাহাঙ্গীর আলম, আশিফুল ইসলাম, রতনা আক্তার, রুজিনা আক্তার ও রাজনৈতিক নেতাকর্মীসহ অনেকেই বক্তব্য দেন। 

তারা বলেন, সাব্বির হত্যার মতো নৃশংস ঘটনার দ্রুত বিচার না হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

তারা অভিযোগ করেন, গত ২৬ মার্চ রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের মুগারচর গ্রামে ‘আলী শাহ্ ভান্ডারী’ বার্ষিক ওরশ মাহফিল চলাকালে কিছু বখাটে কিশোর স্থানীয় নারী ও কিশোরীদের উদ্দেশে অশালীন আচরণ করে। এ সময় সাব্বির ও জিহাদসহ কয়েকজন প্রতিবাদ করলে বখাটেদের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে বখাটেরা সেখান থেকে সরে যায়।

এর জের ধরে পরদিন ২৭ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাধানগর ইউনিয়নের লক্ষণখোলা সড়কের মোড়ে পূর্বপরিকল্পিতভাবে একদল কিশোর গ্যাং সদস্য সাব্বির, জিহাদসহ পাঁচজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনজন পালিয়ে গেলেও সাব্বির ও জিহাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে দায়িত্বরত চিকিৎসক তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে অবস্থার অবনতি হলে, সাব্বিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়, এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। 

নিহত সাব্বির মুগারচর গ্রামের বাবুল মিয়ার ছেলে। একই ঘটনায় আহত রফিকুল ইসলামের ছেলে জিহাদ (২২) এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। 

এ ঘটনায় ২৮ মার্চ আহত জিহাদের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মেঘনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় লক্ষণখোলা গ্রামের বাবুল মিয়ার ছেলে নাঈম (২০), সাইজুদ্দিনের ছেলে বাবুল মিয়া (৪৮), অহিদ মিয়ার ছেলে জাহিদুল (১৯), রুকু মিয়ার ছেলে কামাল মিয়া (৪৬), কামাল মিয়ার ছেলে সজিব (২৩), মৃত সিরাজ মিয়ার ছেলে লিল মিয়া (৫০) ও ফিরোজ মিয়া (৪৫)-সহ অজ্ঞাত আরও ৭–৮ জনকে আসামি করা হয়েছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং দ্রুত বিচার ও আসামিদের গ্রেপ্তারের বিষয়ে আশ্বস্ত করেন। তার আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, এ ঘটনায় একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত আগের ভাড়াই বহাল

পরিবহন মালিক সমিতি সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত আগের ভাড়াই বহাল

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও যুবদল সমর্থকদের সংঘর্ষে আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও যুবদল সমর্থকদের সংঘর্ষে আহত ১০

হরমুজে বাংলাদেশি জাহাজের  নিরাপদ চলাচলের আশ্বাস দিলো ইরান

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিলো ইরান

পুরোনো প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব ও দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি

পুরোনো প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব ও দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App