×

চট্টগ্রাম

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

Icon

দাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পিএম

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন।

বুধবার (১ এপ্রিল) ভোর চার টায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার গৌরীপুর ইউনিয়নের সরকাপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা দু’জনই অটোরিকশা চালক ছিলেন।

আহতরা হলেন, মো. নবীর হোসেন (৩৮), মো. কাওসার (৪০), ইসমাইল (৩৭) এবং সিএনজি চালক মো. সাগর মিয়া । 

হাইওয়ে পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় একটি সিএনজি নিয়ে ৫/৬ মতলব উপজেলার সোলেমান লেংটার মেলায় গিয়েছিলো। মেলা থেকে ফেরার পথে ভোর চারটায় মহাসড়কের কানড়া এলাকায় দুর্ঘটনায় ঘটনাস্থলেই বারেক ও মোস্তফা মারা যায়। 

দুর্ঘটনায় আহত নবীর হোসেন জানান, আমরা পাঁচজন মিলে একটি সিএনজি নিয়ে লেংটার মেলায় গিয়েছিলাম। মেলা থেকে ফেরার সময় রাত চারটার দিকে কানড়া ক্বারীসাবের বাড়ীর বরাবর একজনকে নামানোর জন্য থামানো হয়। এমন সময় পিছন থেকে একটি গাড়ী আমাদের সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বারেক ও মোস্তফা মারা যায়। 

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মুহাম্মদ জাকির হোসেন জানান, মহাসড়কের কানড়া এলাকায় অজ্ঞাতনামা গাড়ীর চাপায় সিএনজিকে অজ্ঞাতনামা গাড়ী চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দু'জন নিহত হয়েছেন। নিহতদের মরদেহে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাড়ি চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

গাড়ি চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

মাকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল ছেলের

মাকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল ছেলের

আরও ৪ জেলায় নতুন ডিসি

আরও ৪ জেলায় নতুন ডিসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App