×

চট্টগ্রাম

সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগীর পিস্তল উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১০:২৪ পিএম

সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগীর পিস্তল উদ্ধার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী মুহাম্মদ ইরফানের একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে নেজাম হামজা সড়কের একটি ভবনের পঞ্চম তলা থেকে এসব উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, বায়েজিদ বোস্তামী থানার নেজাম হামজা সড়কের একটি ভবনের পঞ্চম তলায় কয়েকজন মাদক বিক্রির জন্য অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে অভিযান চালায় র‌্যাবের একটি দল।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মুহাম্মদ ইরফান পালিয়ে যায়।

পরে ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের খাটের পাশের টেবিলের ড্রয়ার থেকে একটি হলুদ রঙের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে নগরের বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উত্তর আমেরিকায় ‘বনলতা এক্সপ্রেস’র নতুন রেকর্ড

উত্তর আমেরিকায় ‘বনলতা এক্সপ্রেস’র নতুন রেকর্ড

অবশেষে জয়ের মুখ দেখল রিয়াল মাদ্রিদ

অবশেষে জয়ের মুখ দেখল রিয়াল মাদ্রিদ

৩ মাসে সারা দেশে ৮৫৪ হত্যাকাণ্ড, ঢাকায় ১০৭

৩ মাসে সারা দেশে ৮৫৪ হত্যাকাণ্ড, ঢাকায় ১০৭

সৌদি পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু

সৌদি পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App