×

চট্টগ্রাম

পাম্পে দীর্ঘ লাইনে গ্রাহকদের হাতাহাতি, সেনা মোতায়েন

Icon

রাঙ্গামাটি প্রতিদিন

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৬:৪১ পিএম

পাম্পে দীর্ঘ লাইনে গ্রাহকদের হাতাহাতি, সেনা মোতায়েন

ছবি: সংগৃহীত

পর্যটন শহর রাঙ্গামাটিতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পাম্পগুলোতে দীর্ঘ লাইন আর গ্রাহকদের মধ্যে হাতাহাতির একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) ভোররাত থেকেই শহরের ফিলিং স্টেশনগুলোর সামনে তেলের জন্য অসংখ্য মানুষকে অপেক্ষা করতে দেখা যায়। সকাল পেরিয়ে দুপুরেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে রাঙ্গামাটিতে জ্বালানি তেলের এই সংকট সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। শহরের বেশিরভাগ পাম্প বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। যেসব পাম্প থেকে তেল সরবরাহ করা হচ্ছে, সেগুলোতেও দেখা গেছে লম্বা লাইন।

 ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত জ্বালানি না পাওয়ার অভিযোগ করেছেন গ্রাহকরা। এর জেরে শহরের কলেজ গেট পাম্পে গ্রাহকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে সেনাবাহিনী যোগ দেয়।

 সামনে এই সংকট আরও বাড়তে পারে, এমন আশঙ্কায় মানুষ আগেভাগেই ডিজেল, অকটেন ও পেট্রোল কিনে মজুত করতে শুরু করেছেন। জানা গেছে, শহরের চারটি ফিলিং স্টেশনের মধ্যে বর্তমানে মাত্র দুটিতে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। তবে দীর্ঘক্ষণ অপেক্ষার পর যারা তেল পাচ্ছেন, তাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের চিরুনি অভিযানে গ্রেপ্তার ১২ জন

পুলিশের চিরুনি অভিযানে গ্রেপ্তার ১২ জন

অবৈধ বালু উত্তোলন হালাল করতে সাজানো মানববন্ধন, এলাকায় চাপা ক্ষোভ

অবৈধ বালু উত্তোলন হালাল করতে সাজানো মানববন্ধন, এলাকায় চাপা ক্ষোভ

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে যুবক গ্রেপ্তার

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্কে ঘাতকের ১৫ বছরের কারাদণ্ড

মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্কে ঘাতকের ১৫ বছরের কারাদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App