×

চট্টগ্রাম

মুরাদনগরে কৃষিজমি রক্ষায় রাতভর সাঁড়াশি অভিযান

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি থেকে

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৫:৪০ পিএম

মুরাদনগরে কৃষিজমি রক্ষায় রাতভর সাঁড়াশি অভিযান

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে কৃষিজমি রক্ষায় রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এই অভিযানে একটি এক্সকেভেটরের ব্যাটারি জব্দ এবং তিনটি ড্রামট্রাক আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১০টা থেকে ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমানের নেতৃত্বে মুরাদনগর সেনাক্যাম্প এবং মুরাদনগর থানা পুলিশের পৃথক টিম এতে অংশ নেয়।

অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার দারোরা ইউনিয়নের কেমতলী এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সেভেটরের ব্যাটারি জব্দ করা হয়। ভারী যন্ত্রটি তাৎক্ষণিকভাবে সরানো সম্ভব না হওয়ায় সেটি জব্দ করা যায়নি।

এদিকে সীমান্তঘেঁষা আফজাল কান্দি এলাকায় পৃথক অভিযানে মাটি পরিবহনে ব্যবহৃত তিনটি ড্রামট্রাক আটক করা হয়। ট্রাকগুলো আফজাল কান্দি গ্রামের ফরিদ মিয়ার বলে জানা গেছে। পরে সেগুলো তিতাস থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, অনিয়ন্ত্রিত মাটি কাটার ফলে শুধু কৃষিজমিই নয়, কৃষকের জীবিকা, খাদ্যনিরাপত্তা এবং জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। তাই এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, প্রশাসনের এমন ধারাবাহিক অভিযানে অবৈধ মাটি কাটার প্রবণতা কমবে এবং কৃষিজমি রক্ষা পাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেহেরপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মেহেরপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুক হামলায় নিহত ১১

আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুক হামলায় নিহত ১১

‘হেক্সা মিশন’ সফল করতে শক্তিশালী স্কোয়াড আছে ব্রাজিলের

ভিনিসিয়ুস ‘হেক্সা মিশন’ সফল করতে শক্তিশালী স্কোয়াড আছে ব্রাজিলের

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App