×

চট্টগ্রাম

বিপুল পরিমাণ ইয়াবাসহ ননদ-ভাবি গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১২:৪১ পিএম

বিপুল পরিমাণ ইয়াবাসহ ননদ-ভাবি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলবে একটি বাড়ির সিলিং থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ শাহনাজ আক্তার (২৮) ও মর্জিনা আক্তার (২১) নামে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সম্পর্কে ননদ ও ভাবি।

রোববার (১৫ মার্চ) রাতে উপজেলার চাপাতিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহনাজ আক্তার উপজেলার চাপাতিয়া গ্রামের ২৪ মামলার আসামি সুমন প্রধানের স্ত্রী ও মর্জিনা আক্তার এবায়েত উল্লাহর মেয়ে।

পুলিশ জানায়, নারায়ণপুর ইউনিয়নের চাপাতিয়া এলাকায় চিহ্নিত মাদক কারবারি সুমন প্রধানীয়ার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তল্লাশিকালে বসতঘরের সিলিং থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ২৪ মামলার দুর্ধর্ষ আসামি সুমন প্রধানীয়াকে বাড়িতে পাওয়া যায়নি।

মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক বলেন, ‘অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App