×

চট্টগ্রাম

বাসের চাকায় পিষ্ট হলো দুই প্রাণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম

বাসের চাকায় পিষ্ট হলো দুই প্রাণ

ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জিংলাতলী এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে লক্ষ্মীপুরের রায়পুরগামী ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৬২০৩) নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার বাহাদুরখোলা গ্রামের বাসিন্দা হারুনের ছেলে ও অটোরিকশাচালক ফারুক (৪২) এবং বাসের যাত্রী চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে মিজানুর রহমান (৪৮)।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। নিহত দুজনের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আহত সাতজন বাসযাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পরপরই বাসটি খাদে পড়ে যাওয়ায় এবং অটোরিকশাটি সড়কের ওপর দুমড়ে-মুচড়ে পড়ে থাকায় মহাসড়কের ওই অংশে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয় এবং যান চলাচল নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মহাসড়কে আবারও যান চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

সিলেটে ঝড়-বৃষ্টি, অন্য অঞ্চলে তাপপ্রবাহের আভাস

সিলেটে ঝড়-বৃষ্টি, অন্য অঞ্চলে তাপপ্রবাহের আভাস

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App